লিভারপুলে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ম্যাক অ্যালিস্টার

স্পোর্টস ডেস্ক
০৮ জুন ২০২৩, ১৮:১১আপডেট : ০৮ জুন ২০২৩, ১৮:১১

৩৫ মিলিয়ন পাউন্ডে লিভারপুলে যোগ দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ইংলিশ ক্লাবটিতে তার চুক্তির মেয়াদ ৫ বছর।

অ্যালিস্টারের লিভারপুলে যোগ দেওয়ার খবর একরকম নিশ্চিতই ছিল। যার আনুষ্ঠানিক ঘোষণা এলো বৃহস্পতিবার। বিবিসির দেওয়া তথ্য অনুযায়ী এই চুক্তির ফি ৫৫ মিলিয়ন পাউন্ড পর্যন্ত বাড়তে পারে।

কাতারে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা ম্যাক অ্যালিস্টার প্রিমিয়ার লিগে ব্রাইটনকে ষষ্ঠ নিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাতে প্রথমবারের মতো ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করেছে ইংলিশ  ক্লাব। ২৪ বছর বয়সী সিগালদের হয়ে ১১২ ম্যাচ খেলে ২০ গোল করেছেন।

চুক্তি হওয়ার পর ম্যাক অ্যালিস্টার জানিয়েছেন অবশেষে তার স্বপ্ন পূরণ হয়েছে, ‘আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হলো। এখন আর দেরি সহ্য হচ্ছে না।’

নিজের প্রতিক্রিয়ায় এই আর্জেন্টাইন আরও বলেছেন, ‘প্রাক মৌসুমের প্রথম দিন থেকেই এখানে থাকতে চেয়েছি। সব কিছু সম্পন্ন হওয়ায় ভালো লাগছে। এখন সতীর্থদের সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায়।’

বছরটা অবিশ্বাস্য কেটেছে ম্যাক অ্যালিস্টারের। আর্জেন্টিনার বিশ্বকাপ খরা ঘুচেছে। ব্রাইটনের হয়েও সাফল্য নিয়ে মাঠ ছেড়েছেন। অ্যালিস্টারের কথা, ‘বছরটা চমৎকার কেটেছে। বিশ্বকাপ, তার পর ব্রাইটনের হয়ে যা অর্জন করেছি… কিন্তু এখন লিভারপুলকে নিয়ে, নিজেকে আরও ভালো খেলোয়াড় এবং মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার সময়।’

/এফআইআর/
সম্পর্কিত
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
শিরোপা রক্ষার অভিযানে কানসাসে আর্জেন্টিনা, বাড়ানো হয়েছে নিরাপত্তা
যখন দর্শক হয়ে গিয়েছিলেন সতীর্থরাও, ম্যারাডোনার সেই গোলের গল্প
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম