সৌদির মৌসুম সেরা দলে নেই রোনালদো

স্পোর্টস ডেস্ক
০৯ জুন ২০২৩, ১২:৩২আপডেট : ০৯ জুন ২০২৩, ১২:৩২

আল নাসরে অভিষেক মৌসুমে দলকে ট্রফি জেতাতে না পারলেও গোলমুখের সামনে দুর্দান্ত ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু সৌদি প্রো লিগের মৌসুম সেরা দলে জায়গা হলো না পর্তুগিজ উইঙ্গারের।

জানুয়ারিতে আল নাসরে যোগ দেন রোনালদো। ১৬ ম্যাচে ১৪ গোল করেছেন তিনি। তবে তার দল আল ইত্তিহাদের পরের স্থানে থেকে রানার্সআপ হয়েছে। একাদশে স্থান পেয়েছেন রোনালদোর সতীর্থ মিডফিল্ডার লুইজ গুস্তাভো ও ডিফেন্ডার ঘিসলাইন কোনান। 

মৌসুম সেরা একাদশে সেন্টার ফরোয়ার্ড হিসেবে জায়গা পেয়েছেন গতবারের চ্যাম্পিয়ন আল হিলালের ওডিওন ইঘালো। ২৭ ম্যাচে ১৯ গোল করেছেন তিনি। 

ইঘালো এই মৌসুম শেষ করেছেন তৃতীয় শীর্ষ গোলদাতা হিসেবে। তবে ১৮ মাসের চুক্তি শেষে ক্লাব ছেড়ে চলে গেছেন ইউনাইটেডের সাবেক খেলোয়াড়। তার বদলি হিসেবে মেসিকে চেয়েছিল আল হিলাল। কিন্তু আর্জেন্টাইন ফরোয়ার্ড লোভনীয় প্রস্তাব ছেড়ে ইন্টার মিয়ামিকে বেছে নিয়েছেন। 

সৌদি প্রো লিগ একাদশ: আল ব্রিকান, ইঘালো, বাটনা, কাকু, রোমারিনহো, গুস্তাভো, কোনান, শারাহিলি, হেগাজি, ওলায়ান ও গ্রোহে।

/এফএইচএম/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী