‘লিওনেল মেসি হওয়া সহজ নয়’

স্পোর্টস ডেস্ক
০৯ জুন ২০২৩, ১৩:০২আপডেট : ০৯ জুন ২০২৩, ১৩:০২

লোভনীয় প্রস্তাবের কারণে হয় আল হিলালে, নয়তো প্রাণের টানে বার্সেলোনায় ফিরবেন লিওনেল মেসি। পিএসজি অধ্যায় শেষে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে নিয়ে এমন ধারণা ছিল অনেকের। কিন্তু সবাইকে অবাক করে ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড। ন্যু ক্যাম্পে ফিরতে চাইলেও নিজের ভবিষ্যৎ অন্য কারও হাতে সপে দিতে চাননি বলে মেসি জানান। তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ।

বার্সা ‘কম চাহিদাসম্পন্ন লিগে’ যোগ দেওয়ায় মেসিকে শুভকামনা জানিয়েছে। জাভির মতে, সাতবারের ব্যালন ডি’অর জয়ী সহজ কোনও লিগে যোগ দিতে চেয়েছেন যেন শান্তিতে থাকা যায়। সাবেক বার্সা মিডফিল্ডার বললেন, ‘গত কয়েক দিন বা সপ্তাহ ধরে আমি তার মাঝে পরিবর্তন লক্ষ করেছি। সে কিছু জিনিস স্পষ্টভাবে বুঝতে পারছিল না, তাকে আমাদের শ্রদ্ধা করতে হবে। আমরা প্রায় সময় অন্য কারও পরিস্থিতিতে নিজেদের রাখি না, সহানুভূতির অভাব।’

মেসির পাশে থাকছেন জাভি, ‘লিও মেসি হওয়া সহজ নয়। সে শান্তি পাচ্ছিল না। তার সময় ভালো কাটছিল না এবং এই ধরনের চাপ সে চায়নি, এটাই স্বাভাবিক। উত্তেজনা, হইচই তৈরি হয়েছে কারণ আমরা উভয়েই কথা বলছিলাম, অনেক কথা বলেছিলাম। আমরা সবাই এটা চাইছিলাম, প্রথমে মেসির জন্য, তারপর আমার ও পরে ক্লাবের জন্য। কিন্তু পরিস্থিতি অনুকূলে ছিল না। চাপ ও দুশ্চিন্তা কমাতে চাইছিল সে। সে শান্ত জীবন চায়।’ 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম