ফুটবল ক্লাবের মালিক হতে চান রোনালদো

স্পোর্টস ডেস্ক
০৯ জুন ২০২৩, ১৩:১৬আপডেট : ০৯ জুন ২০২৩, ১৩:১৬

ফুটবল ছাড়ার পরও খেলাটির সঙ্গে থাকতে চান ক্রিস্টিয়ানো রোনালদো। তবে কোচিং স্টাফ ধরনের কিছু নয়, একেবারে ক্লাবের মালিক। পর্তুগিজ উইঙ্গার বললেন, আর সর্বোচ্চ দুই বা তিন বছর খেলবেন তিনি। তারপর একটি ফুটবল ক্লাবের মালিক হতে চান।

ইংল্যান্ডের সাবেক তারকা ডেভিড বেকহ্যাম ও ব্রাজিলিয়ান লিজেন্ড রোনালদোকেই অনুসরণ করতে চান আল নাসরের ফরোয়ার্ড। ২০২৫ সালের জুন পর্যন্ত সৌদি ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ রোনালদো বললেন, ‘একটি ক্লাব মালিক হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না আমি।’

বোতলজাত পানি ব্যবসায় যুক্ত হয়েছেন রোনালদো। এই উপলক্ষে মাদ্রিদের একটি ইভেন্টে যোগ দিয়ে তিনি বললেন, ‘আরও কয়েক বছর আগে এই ভাবনা (ক্লাব মালিক) আমি ভেবেছিলাম। আমি সম্ভবত একটি ফুটবল ক্লাবের মালিক হতে চাই। আমার ক্যারিয়ারের শেষভাগে আমি, সর্বোচ্চ দুই থেকে তিন বছর।’

সম্প্রতি রোনালদোর সাবেক সতীর্থ করিম বেনজেমা যোগ দিয়েছেন আল ইত্তিহাদে। আল নাসর অধিনায়কের বিশ্বাস, আরবে আরও তারকারা আসতে যাচ্ছেন। তিনি বলেন, ‘আমি জানতাম আমার আরবে আসার মধ্যে দিয়ে দরজা খুলে যাবে। করিম (বেনজেমা) এখানে এসেছে, আমি নিশ্চিত অনেকেই আসবে। দুই বা তিন বছরে এটা (সৌদি প্রো লিগ) বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ হবে। আরবে সব তারকারা আসলেও লিগে সমস্যা হবে না। আমরা চাই প্রতিদ্বন্দ্বিতা।’

/এফএইচএম/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম