সাফে ‘আন্ডারডগ’ বাংলাদেশ, শিরোপা জিততে চাই: জামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২৩, ১৯:৩৭আপডেট : ০৯ জুন ২০২৩, ১৯:৪৯

বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া ২০১৩ সাল থেকে সাফ চ্যাম্পিয়নশিপে খেলে আসছেন। কিন্তু কখনোই গ্রুপ পর্বের বাধা পার হতে পারেননি। ক্যারিয়ারের শেষের দিকে থাকা এই মিডফিল্ডার খুব করে চাইছেন সাফের ট্রফি জিতে দেশবাসীকে আনন্দে ভাসাতে। নিজেও চাইছেন ইতিহাসের পাতায় ঠাঁই করে নিতে।

বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে জামাল হেসেই বলেছেন, ‘অবশ্যই চাই চ্যাম্পিয়ন হয়ে সবার নাম ইতিহাসের পাতায় লেখাতে।’ এরপরই ২০২১ সালের মালদ্বীপ সাফ চ্যাম্পিয়নশিপের খেলায় ফিরে গেলেন। ওইবারের ভুলগুলো সংশোধন করে শিখতে চাইছেন তিনি, ‘আপনি যদি দেখেন শেষ সাফে আমরা একটু দুর্ভাগা ছিলাম। শেষ ১০ মিনিটে আমরা বাজে সব গোল হজম করি। এটা আমাদের মূল সমস্যা। আমাদের সেই ভুল থেকে শিখতে হবে এবং সেরকম ভুলগুলো যাতে না হয় সেই চেষ্টা করতে হবে।’

আসন্ন সাফে খেলবে ৮টি দেশ। এরমধ্যে একমাত্র পাকিস্তান ছাড়া বাকি সব দেশ র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ওপরে। তাই জামাল বাস্তবতা বুঝেই বলেছেন, ‘আরেকটা বিষয়, আমরা এই টুর্নামেন্টে আন্ডারডগ। আমরা ফেভারিট না। এটা আমাদের জন্য অনেক ইতিবাচক। আমরা মনে করি আমাদের নিয়ে অন্য দলগুলো হয়তো ওতটা ভাববে না। বড়জোর ভাববে আমরা শক্তিশালী নই। তবে আমাদের নিজেদের বিশ্বাস আছে আমরা ভালো দল।’ 

দেশবাসীর কাছে দোয়া চেয়ে বাফুফে ভবন ছাড়তে ছাড়তে ডেনমার্কে জন্ম নেওয়া ফুটবলার বলেছেন, ‘দোয়া চাই। ভালো ফল করতে চাই। চূড়ান্ত লক্ষ্য সাফের শিরোপা। সবাই আমাদের সমর্থন করবেন, দোয়া করবেন। অবশ্যই তা করা সম্ভব। সেই শক্তি আমাদের আছে, সেমিফাইনাল কিংবা ফাইনালে খেলার। আগে সেমিতে যেতে চাই। তারপর ফাইনাল। এই দলে ম্যাচ জেতার জন্য খেলোয়াড় আছে। শুধু স্ট্রাইকার নয়, যে কেউ গোল দিতে পারে। ডিফেন্ডার কিংবা মিডফিল্ডার বা অন্য যে কেউ।’

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি