রোনালদো-রাউলের জার্সি পরবেন ভিনিসিয়ুস

স্পোর্টস ডেস্ক
১২ জুন ২০২৩, ১৮:৩৫আপডেট : ১২ জুন ২০২৩, ১৮:৩৫

সদ্য শেষ হওয়া মৌসুমে স্পেনে একের পর এক বর্ণবাদী মন্তব্যের শিকার হওয়ার পর রিয়াল মাদ্রিদে ভিনিসিয়ুস জুনিয়রের থাকাটাই অনিশ্চিত হয়ে পড়েছিল। দম বন্ধ পরিবেশে হয়তো টিকতে না পেরে স্পেন ছেড়ে যাবেন, এমন আশঙ্কা জেগেছিল। তবে পুরো বিশ্ব ছিল তার পাশে। আগামী মৌসুমে নতুন উদ্যমে মাঠে নামবেন তিনি। এর আগে দারুণ এক মর্যাদা পেলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার।

আসন্ন মৌসুমে পাল্টে যাচ্ছে ভিনিসিয়ুসের কিটস নম্বর। ২০২০-২১ মৌসুম থেকে ২০ নম্বর কিট পরে খেলেছেন তিনি। এবার তার গায়ে থাকবে আইকনিক সাত নম্বর জার্সি ও শর্টস। রিয়ালে যে কিটসে আগে খেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, রাউল গঞ্জালেস ও এমিলিও বুত্রাগুয়েনোর মতো সেরারা।

সবশেষ এই সাত নম্বর কিটস পরেন ইডেন হ্যাজার্ড। তিনি এবার বিদায় নিয়েছেন। ধারণা করা হচ্ছিল, নতুন চুক্তি জুডে বেলিংহ্যামের গায়ে থাকবে এটি। তবে গত কয়েক বছর ধরে দুর্দান্ত ফর্মে থাকা ভিনিসিয়ুস পেলেন সাত নম্বর জার্সি ও শর্টস।

এদিকে আরেক ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোর কিটসও বদলে যাচ্ছে। এতদিন ২১ নম্বর কিটসে খেলে তিনি আগামী মৌসুমে পাচ্ছেন ১১ নম্বর জার্সি ও শর্টস, যেটা গত মৌসুমে পরেছেন মার্কো আসেনসিও, যিনি পিএসজিতে যোগ দেওয়ার পথে।

২০২২ সালে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জয়সূচক গোল করা ভিনিসিয়ুসের ২০ নম্বর জার্সি পরবেন নতুন চুক্তি ফ্রান গার্সিয়া। সম্প্রতি রায়ো ভায়েকানো থেকে রিয়ালে ফিরেছেন তিনি।    

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম