বৃষ্টিতে জমে উঠেছিল ম্যানসিটির বিজয় উৎসব

স্পোর্টস ডেস্ক
১৩ জুন ২০২৩, ১০:১৪আপডেট : ১৩ জুন ২০২৩, ১০:২০

‘তিন ট্রফি নিয়ে বাসে উঠতে আর অপেক্ষা করতে পারছি না’, চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ইন্টার মিলানকে হারানোর পর বলেছিলেন ম্যানসিটির কোচ পেপ গার্দিওলা। সেই অপেক্ষার অবসান হলো সোমবার। ছাদখোলা বাসে তিন ট্রফি নিয়ে বিজয়ী ক্লাবকে বরণ করে নিতে হাজার হাজার ভক্ত একত্রিত হয়েছিল ম্যানচেস্টার সিটি সেন্টারে।

নেচে উদযাপন করেন হাল্যান্ড এমন উৎসবের দিনে নেমেছিল ‘বেরসিক’ বৃষ্টি। মাঝেমধ্যে বজ্রপাতের শব্দও শোনা গেছে। কিন্তু কিছুই থামাতে পারেনি এই বিজয় আনন্দকে।

বরং গার্দিওলা আরও খুশি। বৃষ্টিতেই আনন্দটা আরও বেড়ে গেছে বললেন তিনি। বর্ষসেরা প্রিমিয়ার লিগ কোচ হাজার দর্শকদের সামনে মঞ্চে উঠে বললেন, ‘কী সুন্দর প্যারেড, কী সুন্দর বিকাল। এই বৃষ্টির কারণেই উৎসবটা আরও দারুণ হলো, নয়তো এটা ম্যানচেস্টার নয়। আমরা রোদ চাই না।’

তিন ট্রফি নিয়ে মূল মঞ্চে ম্যানসিটির খেলোয়াড়রা বৃষ্টিতে নাচতেও দেখা গেছে দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবল জেতা ম্যানসিটির খেলোড়দের। ছাদখোলা বাসে ট্রফি হাতে দর্শকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন ইকে গুন্ডোগান, জন স্টোন্স, আর্লিং হাল্যান্ড ও কেভিন ডি ব্রুইনারা। রাস্তায় তাদের চারজনের একটি সৃজনশীল ম্যুরাল দৃষ্টি কেড়েছিল।

খেলোয়াড়দের স্বাগত জানাতে রাস্তায় আঁকা ম্যুরাল জ্যাক গ্রিলিশ বলেন, ‘আসলে গত ২৪ ঘণ্টা আমার জীবনের সেরা রাত ও দিন কেটেছে। সত্যি কথা বলতে, আমার মনে হয় না আমি ঘুমিয়েছি।’

ম্যানসিটিকে ট্রেবল এনে দেওয়া কোচ গার্দিওলার আনন্দ ছিল একটু বেশি ঘণ্টাখানেক উৎসবের পর খেলোয়াড়রা মঞ্চ ছাড়লেও সিটি ভক্তরা সারারাতই আনন্দ উদযাপন করেছেন। 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের