ডাচবধে নেশনস লিগের ফাইনালে ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০২৩, ০৯:৪৯আপডেট : ১৫ জুন ২০২৩, ০৯:৪৯

গত বিশ্বকাপ থেকে দারুণ ফর্মের ধারাবাহিকতায় ক্রোয়েশিয়া উঠে গেলো নেশনস লিগের ফাইনালে। রটারডামে স্বাগতিক নেদারল্যান্ডসের বিপক্ষে বুধবার অতিরিক্ত সময়ে দুই গোল করে তারা এবং ৪-২ গোল জেতে।

আগামী রবিবার ফাইনাল ম্যাচ। ক্রোয়েশিয়ার বিপক্ষে শিরোপার লড়াই নিশ্চিত করতে বৃহস্পতিবার রাতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইতালি ও স্পেন।

কাতার বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করা ক্রোয়েশিয়া পিছিয়ে পড়েও লিড নিয়েছিল। কিন্তু দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে গোল করে নেদারল্যান্ডস ম্যাচ নেয় অতিরিক্ত সময়ে। দ্বিবার্ষিক এই টুর্নামেন্টের প্রথমবারের রানার্সআপরা আর পেরে ওঠেনি।

ডনিয়েল মালেন ৩৪তম মিনিটে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন। আন্দ্রেজ ক্রামারিচ দ্বিতীয়ার্ধের দশম মিনিটে পেনাল্টি স্পট থেকে সমতা ফেরান। মারিও পাসালিচ ৭৩তম মিনিটে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন। ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে নোয়া ল্যাং স্কোর ২-২ করেন।

অতিরিক্ত সময়ের অষ্টম মিনিটে চমৎকার শটে ক্রোটদের লিড এনে দেন বদলি খেলোয়াড় ব্রুনো পেতকোভিচ। ম্যাচের দ্বিতীয় পেনাল্টি থেকে লুকা মদরিচ করেন জয়সূচক গোল।

২০১৮ সালের বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া তাদের প্রথম আন্তর্জাতিক শিরোপা থেকে আর একটি জয় দূরে। 

প্রথম আসরের ফাইনালে হেরে যাওয়া নেদারল্যান্ডসের কোচ রোনাল্ড কোম্যান বলেছেন, ‘কিছু স্পষ্ট মুহূর্ত আছে যেগুলো দেখিয়েছে আমাদের কোথায় উন্নতি করতে হবে। (ক্রোয়েশিয়া) আমাদের চেয়ে একটু বেশি ভালো খেলেছে, বল দখলে তারা নিশ্ছিদ্র ছিল। সব মিলিয়ে তারা জয়ের দাবিদার।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম