মজিবরের গোলে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২৩, ১৯:০০আপডেট : ১৫ জুন ২০২৩, ২০:৫০

ফিফা প্রীতি ম্যাচে কম্বোডিয়ার বিপক্ষে প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে রয়েছে। মজিবর রহমান জনির দেওয়া একমাত্র গোলে অগ্রগামিতা নিয়ে বিরতিতে গেছে হাভিয়ের কাবরেরার দল। 

যদিও নমপেনের অলিম্পিক স্টেডিয়ামে শুরু থেকে স্বাগতিকদের আধিপত্য ছিল। শুরুর দিকে দুটি কর্নার ও একটি ফ্রিকিক আদায় করে বাংলাদেশের ওপর চড়াও হয় কম্বোডিয়া। তবে গোল আদায় করতে পারেনি। বাংলাদেশ নিজেদের রক্ষণ সামলে চেষ্টা করেছে প্রতিপক্ষের সীমানায় বল নিয়ে যেতে। ম্যাচঘড়ির ৩ মিনিটের সময় সুকমপিকের বক্সের ভিতর থেকে নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ২১ মিনিটে ব্রাক থিভার লক্ষ্যে নেওয়া শট বিশ্বনাথ ঠেকিয়ে দিলে গোল পায়নি স্বাগতিকরা।

২৪ মিনিটে প্রতি আক্রমণ থেকে বাংলাদেশ এগিয়ে যায়। ফয়সাল আহমেদ ফাহিমের ক্রস থেকে মজিবর রহমান জনি ৬ গজের প্রান্ত থেকে বাঁ পায়ে দারুণভাবে প্লেসিং করে লক্ষ্যভেদ করেছেন। গোলের সঙ্গে সঙ্গে ৩০ হাজার গ্যালারিভর্তি দর্শকও স্তব্ধ হয়ে যান। 

গোল শোধে মরিয়া কম্বোডিয়াও চেষ্টা কম করেনি। ৪১ মিনিটে কোউচ সকুমপিকের জোরালো শট গোলকিপার জিকো ঝাঁপিয়ে পড়ে প্রতিহত করেছেন ।

বাংলাদেশ একাদশ

আনিসুর রহমান জিকো, জামাল ভূঁইয়া, আলমগীর মোল্লা, সুমন রেজা, ফয়সাল আহমেদ ফাহিম, বিশ্বনাথ ঘোষ, কাজী তারিক রায়হান, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, মজিবর রহমান জনি ও মেহেদি হাসান।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক