নাপোলিতে রোনালদোর সাবেক কোচ

স্পোর্টস ডেস্ক
১৬ জুন ২০২৩, ১১:৩৩আপডেট : ১৬ জুন ২০২৩, ১১:৩৪

আল নাসরে ক্রিস্টিয়ানো রোনালদোর কোচ ছিলেন রুডি গার্সিয়া। পর্তুগিজ তারকার সঙ্গে অন্তর্দ্বন্দ্বের কারণে সৌদি ক্লাবের সঙ্গে ছাড়াছাড়ি হয় তার। দুই মাস যেতেই তিনি নতুন ক্লাবে চাকরি পেয়ে গেলেন।

৩৩ বছর পর গত মৌসুমে সিরি আ চ্যাম্পিয়ন হওয়া নাপোলিতে যোগ দিচ্ছেন গার্সিয়া। ইতালির লিগ জয়ী কোচ লুসিয়ানো স্পালেত্তির উত্তরসূরি হলেন তিনি।

বৃহস্পতিবার গার্সিয়াকে নিয়োগের ঘোষণা দেয় নাপোলি। তবে তার চুক্তি কতদিনের সেটা জানায়নি তারা।

নাপোলি প্রেসিডেন্ট অরেলিও ডি লরেন্তিস টুইটারে লিখেছেন, ‘আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছি যে গত ১০ দিনের আলোচনা শেষে রুডি গার্সিয়া হতে যাচ্ছেন নাপোলির নতুন কোচ। তাকে আমরা উষ্ণ অভ্যর্থনা জানাই এবং শুভকামনা।’

৫৯ বছর বয়সী গার্সিয়া ২০১৩-১৬ পর্যন্ত ইতালির এএস রোমার কোচ ছিলেন। তারপর ফরাসি লিগ মার্শেই ও লিওঁতে যোগ দেন তিনি। গত মৌসুমে আল নাসরে যুক্ত হন এই ফরাসি কোচ। তবে তার দল সৌদি প্রো লিগে রানার্সআপ হয়।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম