বেঙ্গালুরুতে কৃত্রিম টার্ফে জামালদের অনুশীলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২৩, ২০:০৭আপডেট : ১৮ জুন ২০২৩, ২০:০৭

ভারতের বেঙ্গালুরুতে পৌঁছেই সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বাংলাদেশ অনুশীলন নেমে পড়েছে। তবে কিছুটা বৈপরীত্যের মাঝেই জামালদের পড়তে হয়েছে। ঢাকায় সবসময় ঘাসের মাঠে অনুশীলন করলেও ভারতে আপাতত কৃত্রিম টার্ফেই ভরসা রাখতে হচ্ছে। আজ রবিবার বিকালে বেঙ্গালুরুর স্থানীয় কৃত্রিম টার্ফের মাঠে ঘাম ঝরিয়েছেন জামাল-তপুরা।

অনুশীলন শেষে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা দলের সবশেষ অবস্থা সম্পর্কে বাফুফের মাধ্যমে সংবাদ মাধ্যমকে অবহিত করেছেন। টুর্নামেন্টে সর্বোচ্চ জায়গায় যাওয়ার আশা ব্যক্ত করেছেন তিনি, ‘কম্বোডিয়াতে প্রস্তুতি ম্যাচের পর দীর্ঘ ভ্রমণ শেষে এখানে এসে অনুশীলন শুরু করেছি। আমাদের লক্ষ্য হলো সাফে সর্বোচ্চ পর্যায়ে যাওয়া, তারই প্রস্তুতি চলছে। আজ লেবানন-ভারতের ফাইনাল (চার জাতি ফাইনাল) ম্যাচ রয়েছে। সেখানে দৃষ্টি থাকবে। আমরা চাই শুরুর ম্যাচ থেকে ভালো খেলতে।’

দলের ম্যানেজার আমের খান দলের অনুশীলন নিয়ে বলেছেন, ‘অনেক সমস্যার মধ্যে এসে আজ অনুশীলন করেছি। হালকা বৃষ্টি হয়েছে। তার পরেও কোচ-খেলোয়াড়রা উপভোগ করেছে। অনেক দল এখনও পৌঁছায়নি। অনুশীলন করে আমার মনে হয় খেলোয়াড়রা উজ্জীবিত। এটা দলের জন্য ইতিবাচক।’

সাফ চ্যাম্পিয়নশিপ হবে বেঙ্গালুরুর ঘাসের মাঠে। কিন্তু জামালদের কৃত্রিম টার্ফে অনুশীলন হচ্ছে দেখে আমের খান তার ব্যাখ্যায় বলেছেন, ‘আজ অনুশীলন হয়েছে অ্যাস্ট্রো টার্ফে। আয়োজকদের সঙ্গে কথা বলে দেখেছি যে এখানে অ্যাস্ট্রো টার্ফই বেশি। আমাদের জন্য যে ঘাসের মাঠ দিয়েছে তা ৩৫ কিলোমিটার দূরে। এখন সবকিছু টিমের সঙ্গে ঠিক করা। সবমিলিয়ে যদি দেখি সেটা দলের জন্য ভালো হবে, তাহলে ওখানে যাবো।’

বেঙ্গালুরুর আবহাওয়া ও প্রথম ম্যাচে প্রতিপক্ষ লেবানন নিয়ে দলের ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম জানিয়েছেন, ‘অনুশীলন ভালো হচ্ছে, সবাই সুস্থ। আবহাওয়াও ভালো অনেকটা বাংলাদেশের মতো। আমরা স্টেপ বাই স্টেপ কাজ করছি। রক্ষণ জমাটের পাশাপাশি আক্রমণভাগ নিয়ে কাজ হচ্ছে। আমি নিজে সেমিফাইনালে যেতে চাই। গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করাতেও চাই।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
জামালদের স্বাধীনতা বেশি দিচ্ছেন ডুলি 
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
হামজা-জামালদের জন্য কেমন কোচ দরকার?
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম