‘ক্যারিয়ারের শেষভাগে থাকা খেলোয়াড়দের কিনে ভুল করছে সৌদি’

স্পোর্টস ডেস্ক
১৯ জুন ২০২৩, ১৪:২৮আপডেট : ১৯ জুন ২০২৩, ১৪:৩০

ক্রিস্টিয়ানো রোনালদোকে আল নাসর নেওয়ার পর থেকে সৌদি ফুটবল আলোচনায়। পর্তুগিজ ফরোয়ার্ডকে রেকর্ড বার্ষিক বেতনে চুক্তির পর প্রচুর টাকা পয়সা খরচ করে সম্প্রতি করিম বেনজেমাকেও টেনেছে তারা। লিওনেল মেসিকে নেওয়ার ইচ্ছা থাকলেও পূরণ হয়নি। আরেক তারকা লুকা মদরিচকে প্রস্তাব দিয়েছিল তারা। ইউরোপের তারকা ফুটবলারদের সঙ্গে চুক্তি করতে তাদের তৎপরতা ইউরোপিয়ান ফুটবলকে হুমকির মুখে ফেলবে না মনে করেন উয়েফা প্রেসিডেন্ট আলেক্সান্দার সেফেরিন।

ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান মনে করেন, ক্যারিয়ারের শেষভাগে থাকা খেলোয়াড়দের পেছনে প্রচুর অর্থ বিনিয়োগ করে ভুল করছে সৌদি আরব। সম্প্রতি শীর্ষ চারটি সৌদি ক্লাব দেশটির ক্ষমতাসীন যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে পরিচালিত পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের মালিকানাধীন হয়েছে। এরপরই হাত খুলে খরচ করার পথ তৈরি হয়। তাতে করে আরও খেলোয়াড় ইউরোপ ছেড়ে সৌদি আরবে যাবেন, এমন সম্ভাবনা উঠেছে।

খেলোয়াড়দের ইউরোপ ছেড়ে চলে যাওয়ার প্রবণতায় আতঙ্কিত কি না প্রশ্নে সেফেরিন বলেন, ‘না, না, না। আমি মনে করি এটা সৌদি আরবীয় ফুটবলের বড় ভুল। এটা কেন তাদের সমস্যা? কারণ তাদের বিনিয়োগ করা উচিত ছিল অ্যাকাডেমিগুলোতে, কোচ আনার পেছনে। নিজেদের খেলোয়াড়দের উন্নয়নে অর্থ ব্যয় করার দরকার ছিল তাদের।’

ক্যারিয়ারের শেষপ্রান্তে থাকা খেলোয়াড়দের কিনলে ফুটবলের উন্নয়ন হবে না বললেন সেফেরিন, ‘ক্যারিয়ারের প্রায় শেষভাগে থাকা খেলোয়াড়দের কিনে ফুটবলের উন্নয়ন করা যাবে না। চীনও একই ভুল করেছিল, যখন তারা ক্যারিয়ারের শেষপ্রান্তে থাকা খেলোয়াড়দের কিনেছিল।’

উয়েফা প্রধানের প্রশ্ন, ‘একজন খেলোয়াড়ের নাম বলুন তো, যে শীর্ষ পর্যায়ে আছে এবং ক্যারিয়ার শুরু করেছে, আর সে সৌদি আরবে খেলতে গেছে? এখানে শুধু টাকাপয়সা বিষয় না, খেলোয়াড়রা শীর্ষ প্রতিযোগিতা জিততে চায়। এবং শীর্ষ প্রতিযোগিতা ইউরোপে হয়।’    

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী