লা লিগায় ছিটকে যাওয়া দল থেকে রিয়ালে জোসেলু

স্পোর্টস ডেস্ক
১৯ জুন ২০২৩, ১৭:১৭আপডেট : ১৯ জুন ২০২৩, ১৭:১৭

১৯তম স্থানে লা লিগা শেষ করেছিল এস্পানিওল। ছিটকে গেছে স্পেনের শীর্ষ ফুটবল প্রতিযোগিতা থেকে। তারপরও নতুন মৌসুমে লিগে খেলবেন স্প্যানিশ ফরোয়ার্ড জোসেলু। কারণ তাকে এক মৌসুমের জন্য ধার করেছে রিয়াল মাদ্রিদ, স্থায়ী চুক্তি করার সুযোগও রেখেছে তারা।

৩৩ বছর বয়সী জোসেলুকে দলে নেওয়ার খবর সোমবার নিশ্চিত করেছে রিয়াল। গত মৌসুমে ১৬ গোল করে লিগের তৃতীয় শীর্ষ গোলদাতা ছিলেন তিনি। তার ওপরে কেবল ছিলেন রবার্ট লেভানডোভস্কি ও করিম বেনজেমা।

উয়েফা নেশনস লিগের সেমিফাইনাল ও ফাইনালের দলেও ছিলেন জোসেলু। সেমিফাইনালে ইতালির বিপক্ষে জিততে ৮৪তম মিনিটে বদলি নেমে জয়সূচক দ্বিতীয় গোল করেন।

গত মাসে বেনজেমা ও মারিয়ানো দিয়াজ চলে যাওয়ার পর একজন স্ট্রাইকারের প্রয়োজন বোধ করছিল মাদ্রিদ ক্লাব। এবার রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে আক্রমণভাগে যুক্ত করা হলো জোসেলুকে। ২০০৯ সালে সেল্টা ভিগো থেকে প্রথমবার রিয়ালে চুক্তি করেন তিনি। ২০১১-১২ মৌসুমে রিজার্ভ টিম রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার হয়ে ক্যারিয়ার সর্বোচ্চ ২৬ গোল করেন। প্রথম দলের সঙ্গে একবারই খেলেন তিনি, ২০১১ সালের মে মাসে আলমেরিয়ার বিপক্ষে ৮-১ গোলের জয়ে জাল কাঁপান। তারপর জার্মানিতে হফেনহেইমে যোগ দেন।

আইন্ত্রাখত ফ্রাঙ্কফুর্ট, হ্যানোভার ৯৬, স্টোক সিটি, দেপোর্তিবো লা করুনা ও নিউ ক্যাসেল ইউনাইটেডে খেলে আলাভেসে গিয়ে গোলস্কোরিং ফর্ম খুঁজে পান জোসেলু। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত তিন মৌসুমে করেন ৩৬ লা লিগা গোল।

গত বছর জুলাইয়ে এস্পানিওলে চুক্তি করে ক্যারিয়ারের সেরা ফর্মে জোসেলু। তাতে করে এই মার্চে প্রথমবার স্পেন জাতীয় দলে ডাক পান। নরওয়ের বিপক্ষে ইউরো বাছাইয়ে তিন মিনিটে দুই গোলও করেন। দারুণ পারফর্ম করে এবার রিয়ালে পা রাখলেন তিনি।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম