রাজনৈতিক বৈরিতা ছাপিয়ে ভারতে হৃদয় জিততে চায় পাকিস্তান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২৩, ১৬:২০আপডেট : ২০ জুন ২০২৩, ১৬:২০

অবশেষে ভিসা জটিলতার অবসান হলো। ৯ বছর পর পাকিস্তান ফুটবল দল ভারতে পা রাখছে। বুধবার বেঙ্গালুরুতে সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

২০১৪ সালের পর এই প্রথমবার ভারতের মাটিতে খেলতে যাচ্ছে পাকিস্তান। ওইবার দুই ম্যাচের সিরিজ ড্র হয়েছিল। ২০১৮ সালে বাংলাদেশ সাফেও দুই দল মুখোমুখি হয়, ভারত জেতে ৩-১ গোলে।

সোমবার ভিসা পাওয়ার পর আজ মঙ্গলবার মরিশাস থেকে মুম্বাইয়ের বিমান ধরবে দল। সেখান থেকে বেঙ্গালুরুতে যাবে। আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচ।

চার জাতির টুর্নামেন্ট খেলতে মরিশাসে ছিল পাকিস্তান। সেখান থেকে ভারতের বিমানে ওঠার কথা থাকলে নির্ধারিত সময়ে উড়াল দিতে পারেনি। হুট করে ভিসা জটিলতা তৈরি হওয়ায় অন্য দলগুলোর চেয়ে দেরিতে পৌঁছাচ্ছে তারা।

দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে প্রায় এক যুগ ধরে তারা একে অন্যের সঙ্গে হোম ম্যাচ খেলে না। তবে পাকিস্তানের ফুটবল দল সাফে অংশ নেওয়ায় তাদের ক্রিকেট দলেরও বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার সম্ভাবনা বাড়লো।

মরিশাস থেকে পাকিস্তান অধিনায়ক ইউসুফ বাট বলেছেন, ‘একজন নিবেদিতপ্রাণ ক্রীড়াবিদ হিসেবে রাজনৈতিক সীমানা ছাড়িয়ে বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করতে খেলার ক্ষমতা আমরা বুঝি। নির্ঘুম রাত ও ভ্রমণক্লান্তি সত্ত্বেও আমরা দারুণ পারফরম্যান্স করতে চাই এবং মাঠের বাইরে উত্তেজনা কমাতে আমরা হৃদয় জেতার চেষ্টা করবো।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান