সৌদি ক্লাবকে ‘না’ বলেছেন জেরার্ড

স্পোর্টস ডেস্ক
২০ জুন ২০২৩, ১৮:৫১আপডেট : ২০ জুন ২০২৩, ১৮:৫১

সাবেক লিভারপুল অধিনায়ক স্টিভেন জেরার্ডকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিল আল ইত্তিফাক। প্রস্তাব যাচাই-বাছাই করতে সৌদি আরব সফর করেছিলেন তিনি। কিন্তু অনেক ভাবনা-চিন্তার পর সৌদি প্রো লিগের ক্লাবকে ‘না’ করে দিয়েছেন ৪৩ বছর বয়সী সাবেক ইংলিশ মিডফিল্ডার।  

ইএসপিএন এই মাসের শুরুতে জানিয়েছিল, আল ইত্তিফাক থেকে দুই বছরের কোচিংয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। যার জন্য প্রতি বছরে ১১.৫ মিলিয়ন ডলার দেওয়া হতো তাকে। জেরার্ড নিশ্চিত করেছেন প্রস্তাব প্রাপ্তির কথা। কিন্তু তাতে সায় দেননি। সাবেক ইংলিশ অধিনায়ক চ্যানেল ফোরকে বলেছেন, ‘সম্ভাব্য প্রস্তাবের জন্য আমাকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমি সেখানে গিয়েছি। কিন্তু গত কয়েক দিন ভাবনা-চিন্তার পর মনে হয়েছে এই প্রস্তাব নিতে পারছি না।’

৪৩ বছর বয়সী জেরার্ড বাজে ফলের পর অ্যাস্টন ভিলার কোচের পদ ছেড়েছেন অক্টোবরে। তার আগে রেঞ্জার্সকে স্কটিশ প্রিমিয়ার লিগের ২০২০-২০২১ মৌসুমের শিরোপা জেতাতে অবদান রেখেছেন। তার অধীনে হার ছাড়াই মৌসুম শেষ করে রেঞ্জার্স।

সৌদি ক্লাবগুলো এই মৌসুমে খুব আগ্রাসী কৌশল নিয়ে এগুচ্ছে। লোভনীয় প্রস্তাব দিয়ে ফুটবলের বড় বড় তারকাদের দলে ভেড়াতে প্রস্তাব দিচ্ছে। ক্রিস্তিয়ানো রোনালদো আল নাসরে যোগ দেওয়ার পর খেলোয়াড় হিসেবে সৌদি চ্যাম্পিয়ন আল ইত্তিহাদে যোগ দিয়েছেন করিম বেনজেমা। জানা গেছে, টটেনহাম উইঙ্গার সন হিউং মিনকেও তারা দলে ভেড়াতে আগ্রহী। যার চুক্তিমূল্য ধরা হয়েছে ৬৫ মিলিয়ন ডলার।    

/এফআইআর/
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
পাসপোর্ট চুরি, বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিতে দেরি সৌদি ডিফেন্ডারের
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম