বার্সায় যাচ্ছেন গুন্দোগান

স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০২৩, ১৩:০৬আপডেট : ২২ জুন ২০২৩, ১৩:০৬

ম্যানচেস্টার সিটির শত চেষ্টা বিফলেই গেলো শেষ পর্যন্ত। ট্রেবল জয়ী অধিনায়ক ইলকাই গুন্দোগানকে তারা রেখে দেওয়ার চেষ্টা করলেও তিনি এই মাস শেষে যোগ দিচ্ছেন বার্সেলোনায়। 

সিটির সঙ্গে চলমান চুক্তিটা এই মাসে শেষ হচ্ছে জার্মান মিডফিল্ডারের। ফলে তিনি বার্সায় যাচ্ছেন ফ্রি ট্রান্সফারে।

বিবিসির দেওয়া তথ্য অনুযায়ী, সিটি নতুন চুক্তির প্রস্তাবও দিয়েছিল। কিন্তু স্প্যানিশ জায়ান্টদের কাছ থেকে আরও লোভনীয় প্রস্তাব আসায় গুন্দোগান সিটি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

৩২ বছর বয়সী গুন্দোগান সিটির হয়ে ২০২২-২৩ মৌসুমে ৫১ ম্যাচ খেলেছেন। তাদের ট্রেবল জয়ের পেছনে অন্যতম অবদানও তার। ১১ গোল আসে তার কাছ থেকে। যার মধ্যে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা প্রিমিয়ার লিগের শেষ সপ্তাহেই ৭ ম্যাচে করেছেন ৬ গোল। ম্যানসিটি এফএ কাপ ফাইনালও জিতেছে তারই জোড়া গোলে। তাছাড়া খেলেছেন ঐতিহাসিক চ্যাম্পিয়নস লিগ জেতা ফাইনালটির ৯০ মিনিট।

তাতে মিডফিল্ড নিয়ে যে শঙ্কার কথা বার্সা কোচ জাভি বলছিলেন, সেটা হয়তো পূরণ হবে তাতে। বিশেষ করে গত মৌসুমে পেদ্রি চোট আক্রান্ত থাকায় অনেক ভুগতে হয়েছে বার্সাকে। এই অবস্থায় গুন্দোগানের মতো অভিজ্ঞ একজন তরুণ এই স্প্যানিশ মিডফিল্ডারের চাপটা ভালো মতোই কমাতে পারবেন। 

/এফআইআর/ 
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
ফিলিস্তিনি পতাকা হাতে ইয়ামাল: ‘ক্ষুব্ধ’ ইসরায়েল, ‘গর্বিত’ স্পেনের প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম