সাফ চ্যাম্পিয়নশিপ

লাল কার্ডের ম্যাচে ভুটানকে হারালো মালদ্বীপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২৩, ২২:২১আপডেট : ২২ জুন ২০২৩, ২২:২১

মালদ্বীপের বিপক্ষে ভুটান সমান তালে লড়াই করেছে। এগিয়ে ছিল আক্রমণেও। কিন্তু দুর্ভাগ্য দুই অর্ধে দুই গোল হজম করে সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে হারের তিক্ত স্বাদ নিয়েছে তারা। ১০ জনের দলে পরিণত হয়েও মালদ্বীপ ২-০ গোলে পাহাড়বেষ্টিত দেশটিকে হারিয়ে শুভসূচনা করেছে।

বৃহস্পতিবার রাতে বেঙ্গালুরুর মাঠে ম্যাচ ঘড়ির ৫ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যায় মালদ্বীপ। কয়েকজনকে কাটিয়ে বক্সে ঢোকা হামজা মোহাম্মদকে ফেলে দেন তেনজিং দর্জি। পেনাল্টি থেকে হামজা গোলকিপারের বিপরীত দিক দিয়ে গোল করে দলকে এগিয়ে নিযেছেন।

১৭ মিনিটে ইব্রাহিম ওয়ালিদের শট ক্রসবারের ওপর দিয়ে না গেলে ব্যবধান বাড়তে পারতো। এক গোলে পিছিয়ে পড়ে ভুটানও আপ্রাণ চেষ্টা করেছে সমতায় ফিরতে। কিন্তু ব্যর্থ হয়েছে তারা। ২৩ মিনিটে ইয়াশি দর্জির ফিরতি শট গোলকিপারের শরীরে লেগে প্রতিহত হয়েছে। এর আগে অধিনায়ক নিমা শেরিংয়ের জোরালো শট গোলকিপার প্রতিহত করে মালদ্বীপকে ম্যাচে রাখেন।

বিরতির পরও ভুটানের আধিপত্য ছিল। কোনও সময় মালদ্বীপের গোলকিপার বাঁচিয়ে দিয়েছেন, কখনও ব্যর্থ ছিলেন নিজেদের ফরোয়ার্ডরা। বিশেষ করে ৮৮ মিনিটে নিমা দর্জির জোরালো শট ক্রস বারে লেগে ফিরে আসলে আফসোসে পুড়তে হয়েছে ভুটানিদের। ফাঁকে ফাঁকে মালদ্বীপ গোলের সুযোগ কাজে লাগানোর চেষ্টা করেছে। তাতে শেষের দিকে জোরালো আক্রমণে দ্বিতীয় গোল আদায় করে নেয় মালদ্বীপ। ৯০ মিনিটে হাসান নাইজ গোলকিপারকে কাটিয়ে ভুটানকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছেন। যোগ করা সময়ে মালদ্বীপের হাসান আহমেদ লাল কার্ড দেখলেও সমস্যা হয়নি। ১০ জনের দলে পরিণত হয়েও তারা তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের