উয়েফা বোর্ড থেকে সরে গেলেন মরিনহো

স্পোর্টস ডেস্ক
২৩ জুন ২০২৩, ১৫:০৫আপডেট : ২৩ জুন ২০২৩, ১৯:৫৫

চার জন শীর্ষস্থানীয় কোচ ও তিন ফুটবলারকে নিয়ে ফুটবলে ইতিবাচক পরিবর্তনের আশায় গঠিত হয়েছিল উয়েফা ফুটবল বোর্ড, যার সদস্য ছিলেন হোসে মরিনহো। সম্প্রতি রেফারির সঙ্গে অসদাচরণের দায়ে উয়েফা তাকে চার ম্যাচ নিষিদ্ধ হরে। সেই ক্ষোভ থেকেই সম্ভবত এই বোর্ড ছাড়লেন পর্তুগিজ ট্যাকটিশিয়ান।

এসি মিলানের সাবেক তারকা জোনিমির বোবান ও সাবেক রেফারি রবার্তো রোসেত্তি গত এপ্রিলে এই প্রতিষ্ঠানে মরিনহোকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। দুই মাস যেতেই বোর্ড থেকে সরে দাঁড়ালেন তিনি।

সম্প্রতি ইউরোপা লিগ ফাইনালে সেভিয়ার বিপক্ষে রেফারি অ্যান্থনি টেলরকে উদ্দেশ্য করে গালিগালাজ করেন রোমা কোচ মরিনহো। শুটআউটে ম্যাচটি হেরে যায় তার দল। পরে রোমার সমর্থকরা বিমানবন্দরে রেফারি ও তার পরিবারের ওপর চড়াও হন। 

ওই ঘটনায় মরিনহোকে চার ম্যাচ নিষিদ্ধ করা হয়। এছাড়া রোমাকে অ্যাওয়ে ম্যাচের টিকিট বিক্রির ওপর নিষেধাজ্ঞা ও জরিমানা করা হয়।

এক চিঠিতে মরিনহো তার পদত্যাগের সিদ্ধান্ত জানান। অবশ্য সেখানে তিনি উয়েফা প্রেসিডেন্ট আলেক্সান্দার সেফেরিনকে নয়, বোবান বরবার চিঠিটি লেখেন, ‘প্রিয় বোবান, উয়েফা ফুটবল বোর্ডের সদস্য হওয়ার জন্য আমাকে আমন্ত্রণ জানানোয় আপনাকে ধন্যবাদ। আমি এই গ্রুপ থেকে সরে যাওয়ার ঘোষণা দিচ্ছি, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। যে বিষয়গুলোতে দৃঢ় বিশ্বাস নিয়ে আমি এখানে যোগ দিয়েছিলাম, সেটা এখন টিকে নেই। আমি তাই এই সিদ্ধান্ত নেওয়ার বাধ্যবাধকতা অনুভব করছি। দয়া করে আপনি আমার এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট আলেক্সান্দার সেফেরিনকে জানিয়ে দেবেন। ইতি জোসে মরিনহো।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের