ব্রাজিল কোচ হিসেবে নেইমারও চাইছেন আনচেলত্তিকে

স্পোর্টস ডেস্ক
২৩ জুন ২০২৩, ১৬:০০আপডেট : ২৩ জুন ২০২৩, ১৬:০০

কার্লো আনচেলত্তিকে ব্রাজিল তাদের ডাগআউটে চাইছে মরিয়া হয়ে। ইতালিয়ান কোচও জানিয়ে দিয়েছে, রিয়াল মাদ্রিদের চুক্তি শেষ না করে আসবেন না। তাতেও আপত্তি নেই সেলেসাওদের। আগামী বছর জুন পর্যন্ত অপেক্ষা করবেন প্রয়োজনে। এবার ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারও আনচেলত্তিকে কোচ হিসেবে পাওয়ার ইচ্ছা ব্যক্ত করলেন।

সম্প্রতি স্পেনে ব্রাজিল একটি প্রীতি ম্যাচ খেলেছে আফ্রিকান দল গিনির সঙ্গে। ওই ম্যাচ চলাকালে রিয়াল কোচ আনচেলত্তির সঙ্গে কথা বলেন ব্রাজিল ফুটবলের প্রধান এডনালডো রদ্রিগেজ। তাকে ইতালিয়ান কোচ সম্মতি দিয়েছেন। নেইমারও আনচেলত্তিকে পরের কোচ হিসেবে পেতে আশাবাদী।

টিভি ব্যান্ডকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেছেন, ‘একজন বিদেশি কোচকে পাওয়ার সুযোগ আমাদের। আনচেলত্তি সবকিছু জিতেছেন। আমি নিশ্চিত তিনি আমাদের অনেক কিছু শেখাবেন।’

শোনা যাচ্ছে, আগামী জুনে আনচেলত্তি চলে যাওয়ার পর রিয়াল তার উত্তরসূরি বানাবে জাভি আলোনসোকে। বুন্দেসলিগায় অভিষেক মৌসুমে বায়ার লেভারকুসেনের সঙ্গে সাবেক রিয়াল তারকা কোচিংয়ে দারুণ করেছেন।  

/এফএইচএম/
সম্পর্কিত
ভিনিসিয়ুস-রাফিনহার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নেইমারকে: আনচেলত্তি
নেইমারকে ছাড়াই পানামার বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
ব্রাজিলের জন্য দুঃসংবাদ, দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে নেইমার 
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী