ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়েছে আর্জেন্টিনা  

স্পোর্টস ডেস্ক
২৬ জুন ২০২৩, ১৪:৪১আপডেট : ২৬ জুন ২০২৩, ১৪:৪১

লাতিন অঞ্চলের অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টের কথা এলে তাতে ব্রাজিলেরই রাজত্ব। আগের সবগুলো আসরেই শিরোপা জিতেছে তারা। এবার অবশ্য নতুন ইতিহাস গড়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। ফাইনালে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে তারা বয়সভিত্তিক টুর্নামেন্টটির প্রথম শিরোপা ঘরে তুলেছে।

প্যারাগুয়ের প্যারাগুয়েনা অলিম্পিক কমিটি স্টেডিয়ামে মহাদেশীয় এই টুর্নামেন্টের ফাইনালটি ছিল রোমাঞ্চকর। প্রথমার্ধে ১২ মিনিটে গোল করে এগিয়ে ছিল ব্রাজিল। গোলটি করেছেন আন্দ্রেয়া। পিছিয়ে পড়া আলবিসেলেস্তে ঘুরে দাঁড়ায় দ্বিতীয়ার্ধে। এই অর্ধের ১২ মিনিটে বেত্তেনির গোলে আসে সমতা। এই গোলটিতেই আর্জেন্টিনা পাল্টা আক্রমণের রসদ পেয়ে যায়। খেলা শেষ হওয়ার ৫ মিনিট আগে জয়সূচক গোলটি এনে দেন কাসকো।

অন্যান্য ম্যাচে ভেনেজুয়েলা কলম্বিয়াকে ৫-১ গোলে হারিয়ে তৃতীয়স্থান অর্জন করেছে। স্বাগতিক প্যারাগুয়েকে ৫-২ গোলে হারিয়ে পঞ্চম হয়েছে পেরু।

/এফআইআর/   
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী