আর্সেনালের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে না মেসির

স্পোর্টস ডেস্ক
২৮ জুন ২০২৩, ১২:৩২আপডেট : ২৮ জুন ২০২৩, ১২:৩৬

ইন্টার মিয়ামিতে এখনও আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়নি। তার পরেও যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে লিওনেল মেসির সম্ভাব্য অভিষেকের একটা ইঙ্গিত মিলেছিল। জানা গিয়েছিল ২০ জুলাই এমএলএস অল-স্টার্সের হয়ে আর্সেনালের বিপক্ষে অভিষেক হতে পারে বিশ্বকাপ জয়ী তারকার। কিন্তু প্রাক মৌসুম ম্যাচটির জন্য অল স্টার্সের ২৬ সদস্যের দল ঘোষণা হতেই দেখা গেলো সেখানে মেসির নামটি নেই!

তবে আরেকটি তথ্যে জানানো হয়েছিল ২০ জুলাইয়ের পর দিন ২১ জুলাই ক্রুজ আজুলের বিপক্ষে প্রথমবারের মতো মিয়ামির জার্সিতে অভিষেক হতে পারে তার। কিন্তু সর্বশেষ খবরে এটা পরিষ্কার মেসির অভিষেক নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে মিয়ামিতে সেদিন মেসির সম্ভাব্য অভিষেক উপলক্ষে ওই ম্যাচের টিকিটের দাম চড়া হলেও ব্যাপক চাহিদা দেখা গেছে।

অবশ্য ২০ জুলাই অল স্টার্সের হয়ে মেসির অভিষেক না হলেও এই ম্যাচের আকর্ষণ কোনও অংশে কম নয়। এমএলএস অল স্টার্স দলটির কোচের দায়িত্বে থাকবেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ওয়েইন রুনি। তিনি বর্তমানে ডিসি ইউনাইটেডের কোচের দায়িত্ব পালন করছেন। নিজের খেলোয়াড়ি জীবনে ইংলিশ ক্লাব আর্সেনালের রক্ষণের জন্য হুমকি হয়ে ছিলেন তিনি। এবার কোচ হয়ে নিশ্চিতভাবে গানারদের বিপদে ফেলার ছক কষছেন।

/এফআইআর/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী