মিয়ামিতে মেসির কোচ মার্টিনো  

স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০২৩, ১৪:৫৯আপডেট : ২৯ জুন ২০২৩, ১৪:৫৯

লিওনেল মেসির ইন্টার মিয়ামিতে যাওয়ার খবরে সম্ভাব্য নতুন কোচ হিসেবে শোনা যাচ্ছিল জেরার্ডো ‘টাটা’ মার্টিনোর নাম। বুধবার তারা আনুষ্ঠানিকভাবে কোচ হিসেবে মার্টিনোর নামটি ঘোষণা করেছে।

মার্টিনো আগেও মেসির কোচ ছিলেন। বার্সেলোনায় ২০১৩-১৪ সালে এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ২০১৪-১৬ সালে। সর্বশেষ ২০১৯-২০২২ সাল পর্যন্ত মেক্সিকোর কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তবে তার মেজর লিগ সকারে আগেও কাজ করার অভিজ্ঞতা আছে। আটলান্টা ইউনাইটেডে দুই বছর দায়িত্ব পালন করে জিতেছেন এমএলএস কাপ। ২০১৮ সালে জিতেছেন মেজর লিগ সকারের বর্ষসেরা কোচের অ্যাওয়ার্ডও।     

ইন্টার মিয়ামি বিবৃতিতে বলেছে, ‘টাটা মার্টিনোকে এই ক্লাবে স্বাগত জানাতে পেরে আমরা ভীষণ আনন্দিত। আমাদের বিশ্বাস ক্লাবটির যে আকাঙ্ক্ষা সেটি তিনি পূরণ করতে পারবেন। এক সঙ্গে কী অর্জন করতে পারবো সেটা সম্পর্কে খুবই ইতিবাচক আমরা। টাটা সর্বোচ্চ পর্যায়ে কোচিং করিয়েছেন। আমাদের বিশ্বাস যে শিরোপা লক্ষ্য আছে, সেটি পূরণে তার অভিজ্ঞতা কাজে দেবে।’

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
শিরোপা রক্ষার অভিযানে কানসাসে আর্জেন্টিনা, বাড়ানো হয়েছে নিরাপত্তা
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম