চেষ্টা করেও মার্টিনেজের দেখা পাননি জামাল!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২৩, ১৬:১৭আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৩৩

আজ সোমবার দুপুরে ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল। ঠিক প্রায় একই সময়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ ঢাকা সফর শেষে যাচ্ছিলেন কলকাতায়। বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া সেই সময় অনেক চেষ্টা করেছিলেন আর্জেন্টিনার গোলকিপারের সঙ্গে দেখা করতে। কিন্তু ব্যর্থ হন।

বিমানবন্দরের ভেতরে এসময় জামালের সঙ্গে ছিলেন জাতীয় দলের টিম অ্যাটেনডেন্ট মো. মহসিন। বাংলা ট্রিবিউনকে তিনি পরে বলেছেন, ‘অনেকে চলে গেলেও জামাল ভাই মার্টিনেজের সঙ্গে দেখা করার অপেক্ষায় ছিলেন। মার্টিনেজ যেখানে ছিলেন সেখানে কড়া নিরাপত্তা ছিল। আমি সেখানে গিয়ে তার সঙ্গে জামাল ভূঁইয়ার দেখা করার ইচ্ছার কথা জানাই। কিন্তু কোনও সাড়া পাইনি। এসময় অধিনায়ক আমার সঙ্গেই ছিলেন। হয়তো আগে থেকে শিডিউল না থাকায় দেখা হয়নি।’ 

১১ ঘণ্টার বাংলাদেশ সফরের পর বিকাল সাড়ে চারটার ফ্লাইটে কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়ার কথা মার্টিনেজের। জামাল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আসলে এয়ারপোর্টে অনেক লোক ছিল। হয়তো এ কারণে তার সঙ্গে দেখা হলো না। যদি আগে থেকে বলা থাকতো তাহলে হয়তো সম্ভব ছিল। দুর্ভাগ্য যে দেখা হলো না।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি