‘ভারতের বিপক্ষে আমরাও ফাইনালে খেলতে পারতাম’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২৩, ১৬:৫৮আপডেট : ০৩ জুলাই ২০২৩, ১৭:০০

২০০৯ সালের পর সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার সেমিফাইনালে খেলেছে বাংলাদেশ। কুয়েতের বিপক্ষে দারুণ লড়াই করে অতিরিক্ত সময়ের গোলে ছিটকে যেতে হয়। আগামীকাল মঙ্গলবার টুর্নামেন্টের ফাইনালে খেলছে ভারত ও কুয়েত। বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া মনে করছেন, সেখানে বাংলাদেশও থাকতে পারতো!

টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে আজ সোমবার দুপুরে দুই ভাগে বিভক্ত হয়ে দল দেশে ফিরেছে। বিমানবন্দরে নেমে আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে দেখা করার চেষ্টা করেও পারেননি জামাল। এরই ফাঁকে সাফ নিয়েও কথা বললেন তিনি।

এখনও তার কণ্ঠ থেকে আফসোস ঝরছে। বাংলা ট্রিবিউনকে জামাল বলেছেন, ‘আমি তো মনে করি আমরা ফাইনালে খেলার মতো দল ছিলাম। ভারতের বিপক্ষে বাংলাদেশ ফাইনালে খেললে অবাক হওয়ার কিছু ছিল না। আমরাও খেলতে পারতাম। আমাদের আসলে দুর্ভাগ্য। আমরা ভালো খেলেও ফাইনালে যেতে পারলাম না।’

সাফ মিশন শেষে ৭ জুলাই থেকে প্রিমিয়ার লিগে বাকি মৌসুমের জন্য মাঠে নামবেন জামাল-তপুরা।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম