আনচেলত্তির অপেক্ষায় থেকে ব্রাজিলের নতুন কোচ নিয়োগ

স্পোর্টস ডেস্ক
০৫ জুলাই ২০২৩, ১২:১৯আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১৩:০৩

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায়ের পর তিতে চাকরি ছাড়েন। তারপর থেকে কোচহীন সেলেসাওরা। অনূর্ধ্ব-২০ দলের কোচ রামোন মেনেজেস অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করেছেন এতদিন। তার অধীনে তিন ম্যাচ খেলে মাত্র একটি জিতেছে ব্রাজিল। কোচ হিসেবে স্থায়ীভাবে কার্লো আনচেলত্তিকে চাইছে তারা। আশা দিয়ে রেখেছেন রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ। তারই অপেক্ষায় থেকে আপাতত ফার্নান্দো দিনিজকে এক বছরের জন্য অন্তর্বর্তীকালীন কোচ নিযুক্ত করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

মঙ্গলবার ব্রাজিলের ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সঙ্গে সম্মতিতে পৌঁছান ৪৯ বছর বয়সী দিনিজ। আগামী এক বছর জাতীয় দলের দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তার বর্তমান ক্লাব ফ্লুমিনেন্সের ডাগআউটেও দাঁড়াবেন।

দিনিজ ব্রাজিলের কোচ হওয়ার প্রতিক্রিয়ায় বলেন, ‘এটা যে কারও জন্য স্বপ্নের। জাতীয় দলের দায়িত্ব পালন করতে পারা একটা সম্মান ও অনেক গর্বের। আমি খুব আশাবাদী যে আমরা সামনে এগিয়ে যেতে পারবো এবং সফল হবো।’

সিবিএফ প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেজ সম্প্রতি বলেন, আনচেলত্তি ২০২৪ সালের জুন পর্যন্ত রিয়ালের চুক্তি শেষ করে ব্রাজিলে যোগ দেওয়ার আশ্বাস দিয়েছেন। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি হবে তার।

আগামী ৪ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে দিনিজের এই নতুন অধ্যায় শুরু হবে। এরপর সেপ্টেম্বর ও নভেম্বরের মধ্যে আরও পাঁচটি বাছাই ম্যাচ খেলবে ব্রাজিল। তারপর ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিরতি। এর মাঝে আগামী বছরের মার্চে স্পেনের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলার কথা। আর জুন-জুলাইয়ে রয়েছে কোপা আমেরিকা, ওই টুর্নামেন্টে আনচেলত্তিকে ডাগআউটে পাওয়ার আশা ব্রাজিলের। 

/এফএইচএম/
সম্পর্কিত
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও
পানামাকে বড় ব্যবধানে হারিয়ে উজ্জীবিত ব্রাজিল
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী