মঙ্গলবার বাংলাদেশে আসছে নেপাল নারী দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০২৩, ১৬:৪৫আপডেট : ১০ জুলাই ২০২৩, ১৯:০২

গত বছর সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর আর কোনও ম্যাচ খেলেনি বাংলাদেশের নারী ফুটবল দল। আন্তর্জাতিক ম্যাচ না খেলার হতাশায় কেউ কেউ অবসরে চলে গেছেন। তবে আশার কথা হলো, অনেক দিন পর আন্তর্জাতিক ম্যাচের স্বাদ পেতে যাচ্ছেন সাবিনা-সানজিদারা। দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে আগামীকাল মঙ্গলবার দুপুরে ঢাকায় আসছে নেপাল দল।

আগামী ১৩ ও ১৬ জুলাই ঢাকার বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে হবে ম্যাচ দুটি। সাফ চ্যাম্পিয়নশিপে এই নেপালকে ফাইনালে হারিয়ে ট্রফি জিতেছিল বাংলাদেশ। এমনিতে অতিথিরা র‌্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে, ১০১। আর বাংলাদেশের অবস্থান ১৪০।

লাল সবুজ দলের নিয়মিত কোচ গোলাম রব্বানী ছোটন নেই। আগেই পদত্যাগ করেছেন। তার জায়গায় সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু দায়িত্ব পালন করবেন। এছাড়া টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি তো আছেনই।

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম