‘কেউ পদত্যাগপত্র দিলে আমরা গ্রহণ করি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২৩, ১৭:৫৩আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১৭:৫৩

বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এনিয়ে ব্যাখ্যাও দিয়েছেন।  

আজ শনিবার নারী দলের সঙ্গে হোটেলে দেখা করতে এসে সালাউদ্দিন বলেছেন, ‘যদি কেউ পদত্যাগপত্র দেয়, সেটা আমরা গ্রহণ করি। আমার সাথে, আমার অফিসের কেউ যখনই পদত্যাগপত্র দিয়েছে, তখনই সেটা গ্রহণ করেছি। কেননা, কেউ যদি কাজ করতে না চায়, তাহলে আমি আপস করতে চাই না। আপনার সাথে আমি আপস করবো কখন, যখন আপনি বলবেন ১০ টাকার জায়গায় ১২ টাকা দেন, এটা-সেটা দেন। কিন্তু আপনি যদি বলেন কাজ করতে চাই না, তখন তো আর কথা নেই।’

স্মলির প্রশংসা করে বাফুফে সভাপতি বলেছেন, ‘আমার সাথে একবার নয়, অনেকবার কথা হয়েছে। আমি বিশ্বাস করি, এই দেশের ফুটবল এতদিন যত টেকনিক্যাল ডিরেক্টর পেয়েছে, তাদের মধ্যে স্মলিই সেরা। সেজন্য আমি ওর সাথে অনেকবার কথা বলেছি। গত দুই-তিন মাস একটা শুক্রবারও সে আমাকে ছাড়েনি। ফুটবলের জন্য এটা-ওটা-সেটা করতে হবে, অনেক আলোচনা করেছে। কিন্তু দিনশেষে সত্যি হচ্ছে সে অসুখী, অসুখী হয়ে যদি থাকে… তার অসুখী হওয়ার কারণ আমার চেয়ে আপনারা বেশি জানেন।’

বাফুফেতে অর্থ সংকটের কথা আবারও মনে করিয়ে দিয়েছেন সালাউদ্দিন, ‘ফিফার থেকে যে নিষেধাজ্ঞা এসেছে, এনিয়ে তার (স্মলির) কিছু করার নেই। আমাদের কী করতে হবে, সেটা ওর মতো আমিও বুঝি। আমাদের সবচেয়ে বড় ঘাটতির জায়গা হচ্ছে অর্থ। ফিফার ফান্ড দিয়ে ওদের নিয়মের বাইরে আমি কিছু করতে পারবো না। ধরুন, এই মেয়েদের যদি আমি বোনাস দিতে চাই, ওরা যদি পাওয়ার যোগ্যও হয়, তাহলেও ফিফার ফান্ড ব্যবহার করতে পারবো না, টাকা আসতে হবে এই ফান্ডের বাইরে থেকে। এমন অনেক বিষয় আছে। আমরা চেষ্টা করছি।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম