দুই বছরের চুক্তিতে মায়ামিতে মেসি

স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০২৩, ০৯:১৭আপডেট : ১৬ জুলাই ২০২৩, ০৯:১৯

ইউরোপের পাট চুকিয়ে লিওনেল মেসির আটলান্টিক পাড়ি দেওয়ার খবর আগেই রটে গিয়েছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার। শনিবার সেটিও হয়ে গেলো। ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ক্লাব ইন্টার মায়ামি জানিয়ে দিয়েছে, কথা মতো দুই বছরের চুক্তিতে মেজর লিগ সকার ক্লাবটিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই বিশ্বকাপ জয়ী। 

সাত বারের ব্যালন ডি’অর জয়ী জুন মাসে মৌসুম শেষ হতেই পিএসজি ছেড়েছেন। এবার নতুন মিশনে নামতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের এই লিগে নাম লিখিয়ে। তাই আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা এই তারকা ভীষণ রোমাঞ্চিত, ‘যুক্তরাষ্ট্রে ইন্টার মায়ামির হয়ে ক্যারিয়ারের পরবর্তী ধাপ শুরু করতে পেরে আমি ভীষণ রোমাঞ্চিত।’

ইন্টার মায়ামির অন্যতম মালিক বেকহ্যামও বলছেন, আর্জেন্টাইন গ্রেটকে দলে ভেড়াতে পারায় তার স্বপ্ন সত্যি হয়েছে, ‘১০ বছর আগে মায়ামিতে যখন নতুন দল গড়তে নতুন জার্নি শুরু করলাম। তখন বলেছিলাম, এই চমৎকার শহরটিতে বিশ্বের কিংবদন্তি খেলোয়াড়দের আনার স্বপ্ন দেখি আমি।’

দুই বছরের চুক্তিতে মেসি মায়ামিতে থাকবেন ২০২৫ সাল পর্যন্ত। আর আগের ঘোষণা অনুযায়ী ক্রুজ আজুলের বিপক্ষেই ২১ জুলাই অভিষেক ম্যাচ খেলতে যাচ্ছেন তিনি। 

দুই বছর পিএসজিতে অস্বস্তিকর সময় কাটানো মেসি গত জুনের শুরুর দিকে নিশ্চিত করেন, মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে খেলবেন তিনি। বিশ্বসেরা ফুটবলারকে বরণ করে নিতে তারপর থেকে অধীর অপেক্ষায় ছিল আমেরিকান ফুটবল। এরই মধ্যে সপরিবারে ফ্লোরিডায় পৌঁছেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

/এফআইআর/ 
সম্পর্কিত
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
শিরোপা রক্ষার অভিযানে কানসাসে আর্জেন্টিনা, বাড়ানো হয়েছে নিরাপত্তা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম