এমবাপ্পেকে ১০০ কোটি ইউরোতে ১০ বছরের চুক্তির প্রস্তাব পিএসজির!

স্পোর্টস ডেস্ক
২১ জুলাই ২০২৩, ১২:৪৩আপডেট : ২১ জুলাই ২০২৩, ১৬:২২

কিলিয়ান এমবাপ্পে থাকতে চান না প্যারিস সেন্ট জার্মেইতে। আগামী বছরের জুন পর্যন্ত তার বর্তমান চুক্তি। এরপরই রিয়াল মাদ্রিদে তার যাওয়ার গুঞ্জন চলছে। তবে পিএসজি তাকে রেখে দিতে চায়। শেষ চেষ্টা হিসেবে তারা ১০০ কোটি ইউরোতে ১০ বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে ফরাসি ফরোয়ার্ডকে।

ডিফেন্সা সেন্ট্রাল এক প্রতিবেদনে জানায়, এমবাপ্পেকে এই অভাবনীয় চুক্তির প্রস্তাব দিয়েছে পিএসজি। বিশ্বকাপ জয়ী তারকা এই চুক্তিতে সই করলে ৩৪ বছর বয়স পর্যন্ত ক্লাবে থাকবেন। আজীবনের চুক্তি হিসেবেও ধরা হচ্ছে একে। আর ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ক্রীড়া চুক্তি হতে যাচ্ছে এটি।

অবশ্য এমবাপ্পে এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, টাকা পয়সা তাকে উদ্বুদ্ধ করবে না। রিয়ালে গিয়ে সম্ভাব্য সব ট্রফি জেতার বাসনা তার। পিএসজিও এমবাপ্পেকে জানিয়ে দিয়েছে, হয় তিনি নতুন চুক্তি করবেন নয়তো এই মৌসুমে তাকে বেচে দেওয়া হবে।

/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী