জীবনের গোলে জিতেই লিগ শেষ করলো আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০২৩, ১৮:০৮আপডেট : ২১ জুলাই ২০২৩, ২১:৫৪

প্রথমার্ধে পেনাল্টি পেয়েও গোল করতে পারেনি আবাহনী লিমিটেড। নাবীব নেওয়াজ জীবন পোস্টের নিচে মেরে সুযোগ নষ্ট করেন। সেই জীবনই আবার বিরতির পর সুযোগ পেয়েই লক্ষ্যভেদ করে দলকে তিন পয়েন্ট এনে দিয়েছেন। প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচে জীবনের দেওয়া একমাত্র গোলেই আকাশি-নীল জার্সিধারিরা হারিয়েছে আজমপুর এফসি উত্তরাকে।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুক্রবার তিন বিদেশি ছাড়া মাঠে নেমেছিল আবাহনী। আগেই রানার্সআপ নিশ্চিত হয়ে পড়ায় নিয়মরক্ষার ম্যাচটিতে মারিও লেমসের দল স্থানীদের ওপরই অনেকটা ভরসা রেখে খেলেছে। তবে আবাহনীর বিপক্ষে চোখে চোখ রেখে খেলার চেষ্টা করেছে আজমপুর।

ম্যাচ ঘড়ির ১৩ মিনিটে আজমপুর ফুটবল ক্লাব উত্তরার একজনের শট গোলকিপার মাহফুজ হাসান প্রীতম প্রতিহত করেন। একটু পর জীবনের ফ্রি-কিক ক্রসবারের ওপর দিয়ে যায়।

৩৯ মিনিটে উত্তরার একজনের ফ্রি-কিক বারের পাশ দিয়ে গেলে গোল পাওয়া হয়নি। পরের মিনিটে আবাহনীর একজনকে ফেলে দেন এক ডিফেন্ডার। পেনাল্টির বাঁশি বেজে উঠে। স্পট কিক থেকে জীবনের শট পোস্টের নিচে লাগলে সমর্থকরা হতাশ হয়।

বিরতির পর আজমপুর সুযোগ পেয়ে পারেনি ব্যবধান বাড়াতে। এই অর্ধে এলিটা কিংসলে মাঠে নামেন। নেমেই দলকে গোল পেতে সহায়তা করেন। ৭০ মিনিটে কিংসলের বাঁ প্রান্তের ক্রসে জীবন ৬ গজের মধ্যে আলতো টোকায় জড়িয়ে দেন জালে। 

অন্য ম্যাচে শেখ জামালকে ৩-০ গোলে হারিয়েছে ফর্টিস এফসি। 

আবাহনী লিমিটেড ২০ ম্যাচে ১২ জয়ে ৪০ পয়েন্ট নিয়ে লিগ শেষ করেছে। সমান ম্যাচে ১৫ হারে আজমপুর এফসি উত্তরা ৫ পয়েন্ট নিয়ে সবার পেছনে থেকে অবনমন নিশ্চিত করেছে। শেখ জামাল ২০ ম্যাচে ষষ্ঠ হারে ২৪ পয়েন্ট নিয়ে ছয়ে থেকে লিগ শেষ করেছে। নবাগত ফর্টিস এফসি সমান ম্যাচে পঞ্চম জয়ে ২৩ পয়েন্ট নিয়ে এরপরই অবস্থান করছে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম