চোট আক্রান্ত সতীর্থকে জয় উৎসর্গ মেসির

স্পোর্টস ডেস্ক
২২ জুলাই ২০২৩, ১৯:০৫আপডেট : ২২ জুলাই ২০২৩, ১৯:০৫

ইন্টার মায়ামি ও ক্রুজ আজুলের ম্যাচ স্কোর তখন ১-১। নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছে লিগস কাপের ম্যাচ। কিন্তু মোড় পাল্টে দিলেন লিওনেল মেসি। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে চোখ ধাঁধানো ফ্রি কিকে আমেরিকান ফুটবলে অভিষেক স্মরণীয় করে রাখলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

ম্যাচ শেষে ২-১ গোলের জয় উৎসর্গ করলেন মায়ামি সতীর্থ ইয়ান ফ্রেকে। এই আমেরিকান ডিফেন্ডার ম্যাচের মাঝপথে কারও সংস্পর্শ ছাড়াই মাঠে পড়ে যান। কেঁদে মাঠ ছাড়েন তিনি। ২০ বছর বয়সী এই ডিফেন্ডারের এন্টেরিওর ক্রুশিয়েট লিগামেন্ট দুইবার ছিঁড়ে গেছে, সম্ভবত আবারও একই চোটে পড়েছেন।

মেসি বলেছেন, ‘এই জয় আমি ইয়ান ফ্রেকে উৎসর্গ করছি, যে ইনজুরিতে লকার রুমে যন্ত্রণায় ভুগছে। সে দুটি গুরুতর ইনজুরি কাটিয়ে ফিরেছিল এবং দুর্ভাগ্যবশত আবারও একটি ইনজুরিতে পড়তে হলো।’

মেসির এই গোলে মায়ামি সাত ম্যাচে প্রথম জয় পেলো। 

/এফএইচএম/
সম্পর্কিত
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
শিরোপা রক্ষার অভিযানে কানসাসে আর্জেন্টিনা, বাড়ানো হয়েছে নিরাপত্তা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম