এমবাপ্পেকে পেতে সৌদি ক্লাবের ৩০ কোটি ইউরোর প্রস্তাব

স্পোর্টস ডেস্ক
২৪ জুলাই ২০২৩, ২১:৩০আপডেট : ২৪ জুলাই ২০২৩, ২২:০৪

পিএসজি থেকে কিলিয়ান এমবাপ্পের বিদায় হতে পারে যে কোনও সময়। তাই সুযোগটা লুফে নিতে চায় সৌদি ক্লাব আল হিলাল। ফরাসি ফরোয়ার্ডকে বিশ্বরেকর্ড ফিতে দলে নেওয়ার প্রস্তাব দিয়েছে তারা। যার পরিমাণ প্রায় ৩০ কোটি ইউরো। দল-বদলে সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে এই রেকর্ডের মালিক এখন পর্যন্ত নেইমার। ব্রাজিলিয়ান এই তারকা ২০১৭ সালে পিএসজিতে ২৩ কোটি ইউরোতে যোগ দিয়েছিলেন। 

পিএসজি অবশ্য এমবাপ্পেকে নিয়ে আল হিলালের এই প্রস্তাবে সম্মতি দিয়েছে। তবে সব কিছু নির্ভর করছে এমবাপ্পের ওপর। বিষয়টি নিয়ে ফরাসি তারকার সঙ্গে কথা বলতে বলেছে পিএসজি। তবে ইএসপিএন ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বলেছে, এমবাপ্পে এই প্রস্তাবে মোটেও রাজি নন।

২৪ বছর বয়সী এমবাপ্পের সঙ্গে চুক্তির আর এক বছর বাকি পিএসজির। তিনি আর সেটি বাড়াতে রাজি নন। কিন্তু ফরাসি জায়ান্টরা চুক্তি শেষে এমবাপ্পেকে ফ্রি এজেন্ট হিসেবে ছাড়তে চায় না। তাতে আর্থিকভাবে লাভ হবে না পিএসজির। ফলে এমবাপ্পেকে এখনই বিক্রি করে দিতে চায় তারা।

অবশ্য এমবাপ্পে চুক্তি নিয়ে নিজের অবস্থানে অটল থাকায় এরই মধ্যে কঠোর পদক্ষেপ নিয়েছে পিএসজি। প্রাক মৌসুমে এশিয়া সফরের দল থেকে বাদ দেওয়া হয়েছে তাকে। এমন সিদ্ধান্তে এটাই জোরালো হচ্ছে যে, এমবাপ্পেকে বিক্রি করে দিতে তাকে আর খেলাবেই না পিএসজি।

 

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এল ক্লাসিকোয় এমবাপ্পেকে পাওয়া নিয়ে শঙ্কা 
এমবাপ্পে ফেরায় সমস্যায় পড়েছে রিয়াল মাদ্রিদ? 
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি