পাঁচ মিনিটে দুই গোল করে হার এড়ালো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
২৮ জুলাই ২০২৩, ১০:০৫আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১০:০৫

ইতালির কাছে হেরে মেয়েদের বিশ্বকাপ শুরু করেছিল আর্জেন্টিনা। শুক্রবার দক্ষিণ আফ্রিকার কাছেও হারের শঙ্কায় পড়েছিল। তবে পাঁচ মিনিটে দুই গোল করে দক্ষিণ আফ্রিকাকে জিততে দেয়নি তারা, ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।

৩০তম মিনিটে লিন্ডা মাথোলা দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে দেন।  ৬৬ মিনিটে থেম্বি কাটলানা ব্যবধান দ্বিগুণ করেন। 

সোফিয়া ব্রাউন ২০ গজ দূর থেকে ডান পায়ের শটে ৭৪ মিনিটে ব্যবধান কমান। আর্জেন্টিনার ইয়ামিলা রদ্রিগেজের ক্রস দেন ৭৯তম মিনিটে। রমিনা নুনেজ পেনাল্টি স্পটের কাছ থেকে হেড করে জাল কাঁপান।

‘জি’ গ্রুপে ১ পয়েন্ট নিয়ে তিন ও চারে দক্ষিণ আফ্রিকা ও আর্জেন্টিনা। শনিবার দ্বিতীয় ম্যাচে সুইডেন ও ইতালি মুখোমুখি হচ্ছে। দুই দলই এক ম্যাচ কম খেলে ৩ পয়েন্ট পেয়েছে।

আগামী বুধবার আর্জেন্টিনা খেলবে সুইডেনের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকা একই সময়ে খেলবে ইতালির সঙ্গে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী