গোল শোধ করেও ফ্রান্সের কাছে হারলো ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
২৯ জুলাই ২০২৩, ১৮:০৯আপডেট : ২৯ জুলাই ২০২৩, ১৮:১৫

পানামাকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল ব্রাজিল। কিন্তু দ্বিতীয় ম্যাচে ফ্রান্সের কাছে হেরে গেলো। শনিবার মেয়েদের বিশ্বকাপে ‘এফ’ গ্রুপের খেলায় ২-১ গোলে জিতেছে ফরাসিরা।

এই হারে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেলো ব্রাজিল। জ্যামাইকার সঙ্গে গোলশূন্য ড্র করা ফ্রান্স চার পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে। হারলেও শেষ ষোলোতে ওঠার দৌড়ে কাগজে কলমে এগিয়ে ব্রাজিল, তাদের শেষ ম্যাচ জ্যামাইকার সঙ্গে। আর ফ্রান্স খেলবে পানামার বিপক্ষে।

১৭ মিনিটে ইউজেনি লে সমারের গোলে এগিয়ে যায় ফ্রান্স। গোলমুখের বেশ কাছ থেকে হেডে লক্ষ্যভেদ করেন তিনি। প্রথমার্ধ শেষে স্কোর একই ছিল।

বিরতির পর ৫৮ মিনিটে দেবিনহার গোলে ব্রাজিল সমতায় ফেরে। সতীর্থ কেরোলিনের শট প্রতিপক্ষের গায়ে লেগে ফিরে এলে লক্ষ্যভেদ করতে সমস্যা হয়নি তার।

তবে খেলা শেষ হওয়ার সাত মিনিট বাকি থাকতে ওয়েন্ডি রেনার্ড ব্রাজিলের পয়েন্ট পাওয়ার স্বপ্ন গুঁড়িয়ে দেয়। ফরাসি অধিনায়ক হেড করে জাল কাঁপান।

ইনজুরি টাইমে ৬ মিনিট যোগ করা হলেও ব্রাজিল ভাগ্য পাল্টাতে পারেনি।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম