হিজাব পরে নারী ফুটবল বিশ্বকাপে বেনজিনার ইতিহাস

স্পোর্টস ডেস্ক
৩০ জুলাই ২০২৩, ১৪:৪০আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১৫:২৯

নারীদের বিশ্বকাপে শুধু অংশ নিয়েই অন্যরকম ইতিহাস গড়েছেন মরক্কোর নাওহেইলা বেনজিনা। বৈশ্বিক টুর্নামেন্টে প্রথম নারী খেলোয়াড় হিসেবে হিজাব পরে খেলার নজির সৃষ্টি করেছেন। রবিবার দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয়েছিল মরক্কো।

২০১৪ সালে ধর্মীয় কারণে হিজাব পরে খেলার প্রথম অনুমতি দেয় ফিফা। আগে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় এর ওপর নিষেধাজ্ঞা ছিল।

২৫ বছর বয়সী ডিফেন্ডার বেনজিনা মরক্কোতেই ক্লাব ফুটবল খেলেন। রবিবার অ্যাডিলেডে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নেমে ইতিহাসে নাম লেখান তিনি। অবশ্য বেনজিনা বিশ্বকাপের আগেই সোশ্যাল মিডিয়ায় হিজাব পরার বিষয়ে জানিয়েছিলেন। তবে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে মিডিয়ায় এ বিষয়ে কোনও কথা বলেননি। সম্প্রতি আল জাজিরাকে বলেছিলেন এমন মুহূর্ত তার জন্য হবে গর্বের, ‘বিগত কয়েক বছর অনেক কাজ হয়েছে। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ এখন সেসবের ইতিবাচক ফল মিলছে। আমরা সর্বোচ্চ পর্যায়ে খেলার আশা রাখি এবং মরক্কানদের সম্মানিত করতে চাই।’

সাম্প্রতিক সময়ে অন্যান্য খেলাধুলাতেও হিজাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। যার মধ্যে রয়েছে বাস্কেটবল। তবে ফ্রান্সে এখনও অফিশিয়াল ফুটবলে এর ওপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

মরক্কোর এই দলটির কোচ আবার ফরাসি রেইনাল্ড পেড্রোস। তার অধীনে প্রথম নারী বিশ্বকাপ খেলছে মরক্কো। যারা গত বছরে নারীদের আফ্রিকা কাপ অব নেশন্সে রানার্স আপ হয়ে ইতিহাস গড়েছে।    

এবারের বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে শুরুটা ভুলে যেতে চাইবে তারা। জার্মানির কাছে বিধ্বস্ত হয়েছে ৬-০ গোলে। ওই ম্যাচে বেঞ্চে জায়গা হয়েছিল বেনজিনার। তবে আজকের ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে অবিশ্বাস্য জয়ের নজির গড়েছে তারা। মরক্কোর হয়ে বিশ্বকাপে প্রথম গোলটি করেছেন ইবতিসাম জ্রাইদি। দুই দলের শক্তির পার্থক্য বলে দেয় র‌্যাঙ্কিং। নারীদের ফিফা র‌্যাঙ্কিংয়ে কোরিয়ার অবস্থান ১৭, মরক্কো ৭২।     

 

/এফআইআর/
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
ভিসা জটিলতা সত্ত্বেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি