মেসির সঙ্গে অবসরের স্বপ্ন দেখেন সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক
৩১ জুলাই ২০২৩, ১০:৩১আপডেট : ৩১ জুলাই ২০২৩, ১০:৩১

লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে তার সঙ্গে একই ক্লাবে খেলতে মরিয়া হয়ে উঠেছেন লুইস সুয়ারেজ। কিন্তু উরুগুয়ান স্ট্রাইকারকে ছাড়তে চায় না তার বর্তমান ক্লাব গ্রেমিও। তবুও তিনি ও মেসি একসঙ্গে অবসর নেওয়ার স্বপ্ন দেখেন।

মায়ামি মেসিকে নেওয়ার পর থেকে আমেরিকান ফুটবলে ঢেউ উঠেছে। সাবেক বার্সা সতীর্থ সার্জিও বুশকেটস ও জর্দি আলবাকে চুক্তি করেছে ক্লাবটি। আরেক তারকা সুয়ারেজকেও নেওয়ার আগ্রহ দেখায় তারা। কিন্তু গ্রেমিও মায়ামির প্রস্তাব ফিরিয়ে দিয়েছে।

তবু আশা হারাচ্ছেন না সুয়ারেজ। উরুগুয়ান টিভি শো পুন্তো পেনালকে বলেছেন, ‘মেসি ও আমি একসঙ্গে অবসরের স্বপ্ন দেখি। বার্সেলোনায় থাকার সময় আমরা সবসময় এই পরিকল্পনা করেছিলাম। এক বছর পরই আমি অ্যাটলেটিকোতে গেলাম এবং সে চলে গেলো পিএসজিতে। আমরা এই স্বপ্ন দেখতাম এবং বলতাম যে বার্সেলোনার পর আমরা যুক্তরাষ্ট্রে যেতে পারি। কিন্তু ওই সময় কিছু হয়নি। এখন সে ওখানে গিয়েছে এবং আপনারা দেখবেন, সে খুশি এবং আমরা আশাবাদী কোনও একটা সময় ওই সম্ভাবনার বাস্তবায়ন হবে।’ 

বর্তমান শারীরিক সমস্যার কারণে সুয়ারেজকে দীর্ঘদিন ফুটবলে দেখা নিয়ে শঙ্কা রয়েছে। তাতে করে হয়তো মেসির সঙ্গে অবসর নেওয়ার স্বপ্ন পূরণ নাও হতে পারে। তবে চার ট্রেবল চ্যাম্পিয়নকে শেষবার একসঙ্গে দেখার ভালো সুযোগ এখনও আছে ভক্তদের সামনে।

/এফএইচএম/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী