হেড থেকে রেকর্ড গড়লেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
০১ আগস্ট ২০২৩, ১১:৩৭আপডেট : ০১ আগস্ট ২০২৩, ১১:৪৮

অবশেষে স্বস্তি ফিরলো ক্রিস্টিয়ানো রোনালদোর মনে। গোলেই তো তিনি আনন্দ খুঁজে পান। মোনাস্তিরের বিপক্ষে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের গ্রুপ ম্যাচে তার গোলেই ঘুরে দাঁড়ায় আল নাসর এবং জিতেছে ৪-১ গোলের বড় ব্যবধানে।

আর এক গোল করেই রেকর্ডের পাতায় নাম লিখেছেন রোনালদো। ৪২ মিনিটে তালিস্কার গোলে এগিয়ে যায় আল নাসর। কিন্তু ৬৬ মিনিটে আলি লাজামির আত্মঘাতী গোলে লিড ধরে রাখতে পারেনি তারা।

৭৪ মিনিটে ডান দিক থেকে লম্বা ক্রসে ব্যাকপোস্টের সামনে থেকে হেড করেন রোনালদো। গোলকিপারকে কোনও সুযোগ না দিয়ে জালে জড়ায় বল। বাধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন পর্তুগিজ ফরোয়ার্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে হেড থেকে রেকর্ড ১৪৫তম গোল করলেন তিনি। পেছনে ফেললেন সর্বকালের শীর্ষ হেড গোলদাতা গার্ড মুলারকে। জার্মান কিংবদন্তি ১৪৪টি গোল করেছিলেন হেড থেকে। আর এনিয়ে টানা ২২তম মৌসুমে গোল করলেন রোনালদো।

এরপর আর ফিরে তাকাতে হয়নি আল নাসরকে। শেষ তিন মিনিটে দুই গোল করে তারা। আব্দুলেলাহ আল আমরি ও আব্দুলআজিজ সৌদ আল এলেবাই করেন গোল দুটি। 

/এফএইচএম/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম