ভিয়েতনামের জালে নেদারল্যান্ডসের ৭ গোল

স্পোর্টস ডেস্ক
০১ আগস্ট ২০২৩, ১৬:০৭আপডেট : ০১ আগস্ট ২০২৩, ১৬:০৭

মেয়েদের বিশ্বকাপের গতবারের রানার্সআপ নেদারল্যান্ডস পাত্তাই দিলো না ভিয়েতনামকে। মঙ্গলবার প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিলো ডাচরা। ৭-০ গোলে জিতে ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়নও তারা।

তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে এক নম্বরে নেদারল্যান্ডস। পর্তুগালের সঙ্গে গোলশূন্য ড্র করে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে একই গ্রুপ থেকে নকআউটে বর্তমান চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র।

আগের দুটি ম্যাচে একটি করে গোল করেছিল নেদারল্যান্ডস। গোলপার্থক্য বড় ধরনের প্রভাব ফেলবে জানতো তারা। তাই শুরু থেকে গোলের জন্য মরিয়া ছিল ডাচরা। ২৫ মিনিটের মধ্যে ৪-০ তে এগিয়ে যায় দল। 

অষ্টম মিনিটে লিয়েকে মার্টিন্স গোলকিপারের মাথার ওপর দিয়ে বল তুলে দেন। মাপা শটে জালে ঢোকে বল।

ছোট ডি বক্সের সামনে থেকে প্রতিপক্ষের পাসে ১১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কাতিয়া স্নোইজা। ১৮ মিনিটে বক্সের বাইরে থেকে চোখ ধাঁধানো বাঁকানো শটে ৩-০ করেন এসমে ব্রুগস। মাপা ক্রসে বল পেয়ে ২৩ মিনিটে চতুর্থ গোল করেন জিল রুর্ড।

বিরতিতে যাওয়ার আগে স্কোর ৫-০ করে ডাচরা। ড্যানিয়েল ফন ডি ডঙ্ক গোলকিপারের ফিরিয়ে দেওয়া বল জালে জড়ান। ৫৭তম মিনিটে এসমে নিজের দ্বিতীয় গোল করেন, ঠিক প্রথম গোলেরই রিপ্লে যেন ছিল।

খেলা শেষ হওয়ার সাত মিনিট আগে রুর্ড ভিয়েতনামের কফিনে শেষ পেরেক ঠুকে দেন। সতীর্থের হেড পাস থেকে হেডে লক্ষ্যভেদ করেন তিনি। 

আগামী রবিবার নেদারল্যান্ডস শেষ ষোলো খেলবে। তাদের প্রতিপক্ষ ‘জি’ গ্রুপের ইতালি কিংবা সুইডেন।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম