টানেলে প্রতিপক্ষ খেলোয়াড়কে ধাক্কা দিলেন মেসি

স্পোর্টস ডেস্ক
০৪ আগস্ট ২০২৩, ১৭:৫২আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ১৭:৫৩

মাঠে শান্ত লিওনেল মেসিকেই দেখে অনেকে অভ্যস্ত। তবে কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে তার রেগে যাওয়ার মুহূর্ত এখনও কেউ ভোলেনি। সেই মেসিকেই যেন দেখা গেলো ইন্টার মায়ামির জার্সিতে। হাফ টাইমে টানেলে ঢোকার সময় প্রতিপক্ষ অরল্যান্ডো সিটির এক খেলোয়াড়কে ধাক্কা মেরে আলোচনায় তিনি।

বৃহস্পতিবার লিগ কাপের ওই ম্যাচে ২০তম মিনিটে প্রথম খেলোয়াড় হিসেবে হলুদ কার্ড দেখেন মেসি। পরে প্রথমার্ধের স্টপেজ টাইমে কাঁধ দিয়ে প্রতিপক্ষের সিজার আরাউজোকে ধাক্কা দিয়েও দ্বিতীয় হলুদ কার্ড এড়ান ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড। বারবার প্রতিপক্ষ খেলোয়াড়দের কাছ থেকে ফাউলের কারণেই মেজাজ হারান তিনি। মেসিকে কড়া মার্কিংয়ে রেখেছিলেন অরল্যান্ডো ডিফেন্ডাররা। বারবার তারা ধাক্কা দেওয়ায় মাঠেই মেজাজ হারান মেসি। তবে চরম ক্ষোভ প্রকাশ করেন বিরতিতে।

প্রথমার্ধের খেলা শেষ হওয়ার পর দুই দলের ফুটবলারেরা একসঙ্গেই ড্রেসিংরুমে ফিরছিলেন। টানেলে দেখা যায় অরল্যান্ডোর এক ফুটবলারকে কিছু বলছেন ক্ষুব্ধ মেসি। দুই জনের মধ্যে কিছুটা তর্কাতর্কি হওয়ার পর দেখা যায় মেসি তাকে ধাক্কা দিচ্ছেন। 

ম্যাচের শেষ দিকেও মেজাজ হারান মেসি। ৮৩ মিনিটে অরল্যান্ডোর ফিলিপ মার্টিনের সঙ্গে তর্কে জড়ালে তাদের আলাদা করেন প্রতিপক্ষ স্ট্রাইকার লিয়োনার্দো ক্যাম্পানা।

/এফএইচএম/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী