বড় চুক্তি করে ফেললো ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
০৫ আগস্ট ২০২৩, ১৯:৪০আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১৯:৪০

আরবি লাইপজিগ থেকে সেন্টার ব্যাক জোস্কো জিভারদিওলকে চুক্তি করে ম্যানচেস্টার সিটি এই গ্রীষ্মে তাদের সবচেয়ে বড় দলবদল করে ফেললো। শনিবার ক্লাবটি এক ঘোষণায় এই খবর জানায়।

এই সপ্তাহের শুরুতে বিভিন্ন সূত্রে জানা যায়, ক্রোয়েশিয়ান ডিফেন্ডারকে ৯ কোটি ইউরোতে কেনার প্রস্তাব গ্রহণ করেছে জার্মান ক্লাব। কোনও অ্যাড-অন নেই।

লাইপজিগ শুরুতে জিভারদিওলের দাম হাঁকায় ১০ কোটি ইউরো। তাতে বিশ্বের সবচেয়ে দামী ডিফেন্ডার হতে পারতেন এই ক্রোট ফুটবলার। কিন্তু সিটি দরদাম  করে তাকে আরও কমে কিনে নিলো। তাতে করে ২০১৯ সালে ১০ কোটি ২০ লাখ ইউরোতে লিস্টার সিটি থেকে ম্যানইউতে যোগ দেওয়া হ্যারি ম্যাগুইরে সবচেয়ে দামী ডিফেন্ডারের মর্যাদা ধরে রাখলেন।

২০২০ সালে প্রায় ১ কোটি ৯০ লাখ ইউরোতে লাইপজিগে যোগ দেন ২১ বছর বয়সী জিভারদিওল। একটি মৌসুম ধারে কাটান ডায়নামো জাগরেবে, সেখানে টানা দুটি ডিএফবি-পোকাল জিতে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিথ করেন। ক্রোয়েশিয়ার হয়ে ২১ ম্যাচও খেলেছেন এবং কাতার বিশ্বকাপে রক্ষণভাগে নজর কাড়েন। তার দল হয় তৃতীয়।

জিভারদিওল এই মৌসুমে ম্যানসিটির দ্বিতীয় চুক্তি। এর আগে চেলসি থেকে আড়াই কোটি পাউন্ড ফি দিয়ে আরেক ক্রোয়েশিয়ান মাতেও কোভাচিচকে কেনে ট্রেবল জয়ীরা।

জিভারদিওল বলেছেন, ‘আমি সবসময় স্বপ্ন দেখেছি একদিন ইংল্যান্ডে খেলবো। এখন ম্যানসিটির সঙ্গে খেলতে পারা, বিশেষ করে তারা যেভাবে মৌসুম শেষ করেছে, সেটা আমার জন্য সত্যিই সম্মানের।’

আর্লিং হাল্যান্ডের মুখোমুখি হতে হবে না, নিজেকে সৌভাগ্যবান মনে করছেন জিভারদিওল, ‘সৌভাগ্যবশত আমি তার দলে এখন এবং তাকে ঠেকানোর ব্যাপারে আমাকে ভাবতে হবে না।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম