যুক্তরাষ্ট্রের হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন ভেঙে দিলো সুইডেন

স্পোর্টস ডেস্ক
০৬ আগস্ট ২০২৩, ১৮:১৮আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ২২:৩০

মেয়েদের বিশ্বকাপের গত দুইবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রকে বিদায় করে দিলো সুইডেন। শেষ ষোলোতে পেনাল্টি শুটআউটে ৫-৪ গোলে জিতেছে তারা। তাতে হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন ভেঙে গেলো আমেরিকানদের। ২০০৩ সালের রানার্সআপ সুইডেন গতবার ইংল্যান্ডের কাছে হেরে তৃতীয় হয়েছিল। 

পুরো ম্যাচে আক্রমণাত্মক ছিল যুক্তরাষ্ট্র। সুইডিশ গোলকিপার জেকিরা মুসোভিচ দেখান বীরত্ব। চারবারের চ্যাম্পিয়ন আমেরিকানদের ১১টি শট ঠেকান তিনি। 

৯০ মিনিটের খেলা শেষ হয় গোলশূন্য থেকে। অতিরিক্ত সময়েও কোনও দল গোলমুখ খুলতে পারেনি।

নাটকীয়তায় ভরা পেনাল্টি শুটআউট জিতে দুইবারের বর্তমান চ্যাম্পিয়নদের বিদায় করে সুইডেন।

হৃদয় ভাঙলো আমেরিকার পেনাল্টিতে প্রথম দুটি করে শটে গোল পায় দুই দলই। তৃতীয় শটে ক্রিস্টি মেউইস করেন গোল, তবে গোলপোস্টের ওপর দিয়ে বল মারেন নাথালি বিয়র্ন। একইভাবে যুক্তরাষ্ট্রও সুযোগ নষ্ট করে মেগান রাপিনোর শটে। রেবেকা ব্লোমভিস্টকে ঠেকিয়ে যুক্তরাষ্ট্রের কিপার এলিসা নায়েহের ঠেকিয়ে দেন। 

তাতে সোফিয়া স্মিথের সামনে ছিল আমেরিকানদের জেতানোর সুযোগ। কিন্তু দেশকে হতাশ করে ডানদিক দিয়ে বল বাইরে পাঠান। সপ্তম শটে যুক্তরাষ্ট্রে কেলি ও’হারা ডানপোস্টে আঘাত করেন। আমেরিকানদের জন্য এই হার আরও বেদনাদায়ক করে তোলে লিনা হুর্তিগের শট কিপার সেভ করার পরও ভিএআরে গোলের সিদ্ধান্ত হলে। বল নায়েহের ঠেকালেও গোললাইন পেরিয়ে গিয়েছিল।   

এর আগে বিশ্বকাপে কেবল একবারই পেনাল্টি শুটআউটে হেরেছিল যুক্তরাষ্ট্র, ২০১১ সালের ফাইনালে জাপানের কাছে। বিশ্বকাপ ইতিহাসে আমেরিকার সবচেয়ে বাজে অভিজ্ঞতা হলো এবার। প্রত্যেকবারই তারা অন্তত তৃতীয় স্থানে ছিল। 

আগামী ১১ আগস্ট সেমিফাইনালে ওঠার লড়াইয়ে জাপানের মুখোমুখি হবে সুইডেন।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী