টটেনহ্যামকে হারিয়ে গ্যাম্পার ট্রফি বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক
০৯ আগস্ট ২০২৩, ১০:০৭আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ১০:১২

১২ মিনিটের মধ্যে তিন গোল করে টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে মঙ্গলবার হোয়ান গ্যাম্পার ট্রফি জিতলো বার্সেলোনা। ৪-২ গোলে জিতেছে তারা।

নির্ধারিত সময়ের ৯ মিনিট আগেও কাতালান ক্লাব ২-১ গোলে পিছিয়ে ছিল। কিন্তু ফেরান তোরেস সমতা ফেরান। ৯০তম মিনিটে আনসু ফাতি বার্সাকে এগিয়ে দেন। আব্দে এজ্জালজুলি স্টপেজ টাইমে করেন ৪-২।

রবার্ট লেভানডোভস্কির গোলে তিন মিনিটে লিড নেয় বার্সা। তারপর স্পার অধিনায়ক অলিভার স্কিপ প্রথমার্ধের আগে জোড়া গোল করে দলকে ২-১ গোলে এগিয়ে দেন।

আগামী রবিবার গেটাফের মাঠে লা লিগা শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে বার্সা। তার আগে প্রাক মৌসুমের পাঁচ ম্যাচে চতুর্থ জয় পেলো তারা।

মনজুইক অলিম্পিক স্টেডিয়ামে এটাই ছিল বার্সার প্রথম ম্যাচ। ন্যু ক্যাম্প সংস্কারের জন্য এই মাঠেই সাময়িকভাবে হোম ম্যাচ খেলবে কাতালানরা।

আগামী শনিবার ব্রেন্টফোর্ডের বিপক্ষে শুরু হবে টটেনহ্যামের প্রিমিয়ার লিগ মৌসুম।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের