আবার জামালকে আর্জেন্টিনায় খেলার আমন্ত্রণ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২৩, ১৭:০০আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ১৮:১৭

আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দা মায়োতে খেলার আমন্ত্রণ আগেই পেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগ চলমান থাকায় মাঝপথে চেষ্টা করেও যেতে পারেননি। এবার অবশ্য আমন্ত্রণ পেয়ে যাওয়ার কথা ভাবছেন দেশের অন্যতম সেরা এই মিডফিল্ডার। 

এরই মধ্যে আর্জেন্টিনা থেকে ক্লাব সংশ্লিষ্ট  একজন জামালের সেখানে খেলা অনেকটা নিশ্চিত বলে টুইট করেছেন। ২৭ আগস্ট জার্মিনালের বিপক্ষে প্রথম ম্যাচে জামাল মাঠে নামতে পারেন বলে ধারণাও দেওয়া হয়েছে।

এমনও বলা হয়েছে জামাল এখন আর্জেন্টিনার পথে। তবে বাংলাদেশ অধিনায়ক এখন দেশে নেই। তার সঙ্গে যোগাযোগ করলেও পুরো বিষয়টি উড়িয়ে দেননি। তবে পথ অনেক কঠিন। 

বাংলা ট্রিবিউনের কাছে জামাল বলেছেন, ‘আসলে আমি আর্জেন্টিনার ক্লাব থেকে এমনি প্রদর্শনী ম্যাচ খেলার জন্য আমন্ত্রণ পেয়েছি। আরও দুজন বন্ধু আমন্ত্রণ পেয়েছে। তবে আমি সেখানে এখনও যাইনি। এই মুহূর্তে হল্যান্ডে আছি। সোল দা মায়োতে খেলা কঠিনই বলবো। আমি খেলতে পারবো কিনা জানি না। আগামী মাসে দেশে আসবো। তারপর সিদ্ধান্ত নেবো কী করবো।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম