আর্জেন্টাইন ফুটবলারের পা ভেঙে শাস্তি পেলেন মার্সেলো

স্পোর্টস ডেস্ক
১১ আগস্ট ২০২৩, ১২:৩০আপডেট : ১১ আগস্ট ২০২৩, ১২:৩০

গত সপ্তাহে আর্জেন্টিনোস জুনিয়র্সের লুসিয়ান সানচেজকে মারাত্মক চোট দেওয়ার শাস্তি পেলেন মার্সেলো। ফ্লুমিনেন্সের ব্রাজিলিয়ান ডিফেন্ডার বুয়েন্স আয়ার্সে কোপা লিবার্তাদোরেসের ওই ম্যাচে আর্জেন্টাইন ডিফেন্ডারের পা ভেঙে তিন ম্যাচ নিষিদ্ধ হলেন।

বৃহস্পতিবার দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল এই রায় দিয়েছে। একই সঙ্গে ৩৫ বছর বয়সী লেফট ব্যাককে ৬ হাজার ডলার জরিমানাও করা হয়েছে।

বল নিয়ে সামনে এগোচ্ছিলেন মার্সেলো। তাকে বাধা দিতে সামনে চলে আসেন আর্জেন্টিনোস জুনিয়র্সের ডিফেন্ডার লুসিয়ানো সানচেজ। বেখেয়ালের বশে ফ্লুমিনেন্সের মার্সেলোর পা পড়ে তার পায়ের ওপর। ভেঙে যায় পা।

গুরুতর ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন আর্জেন্টিনোসের ডিফেন্ডার। সানচেজের ক্যারিয়ারই হয়তো শেষ হয়ে গেলো। মার্সেলোকে লাল কার্ড দেন রেফারি। 

পা ভেঙে যাওয়ার পর ব্যথায় চিৎকার করছিলেন আর্জেন্টাইন ডিফেন্ডার। দুই দলের খেলোয়াড় জড়ো হয় তার পাশে। ঘটনা ঘটে ম্যাচের ৫৬তম মিনিটে। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন মার্সেলো। ম্যাচ শেষ হয় ১-১ গোলের ড্রয়ে।

খেলা শেষে মার্সেলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, ‘আজ মাঠের মধ্যে খুব কষ্টের অভিজ্ঞতা হলো। অসাবধানতাবশত একজনকে চোটাক্রান্ত করলাম। লুসিয়ানো সানচেজ, তোমার দ্রুত সুস্থতা কামনা করি। পৃথিবীর সব শক্তি যেন তোমাকে সাহায্য করে।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম