অভিযুক্ত ফুটবলারদের আত্মপক্ষ সমর্থন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০১৬, ২০:০৭আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ২০:০৮

বৃহস্পতিবার সকাল থেকেই বাফুফে ভবনে ফুটবলারদের আগমন। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অভিযুক্তরা এদিন আত্মপক্ষ সমর্থন করেছেন। অভিযুক্ত সাতজনই বাফুফে কর্তাদের সামনে নিজেদের অবস্থান তুলে ধরেছেন। তবে কেউই মিডিয়ার সামনে কথা বলতে রাজি হননি। অভিযুক্ত ফুটবলারদের আত্মপক্ষ সমর্থন
গণমাধ্যমের অনেক অনুরোধের পর গোলরক্ষক শহিদুল আলম বলেন, 'এ বিষয়ে মন্তব্য করা অনুচিত। আমাকে পারফরম্যান্স নিয়ে জিজ্ঞাসা করা হয়েছে। প্রত্যাশিত মানের চেয়ে আমার পারফরম্যান্স ভালো হয়নি। আমি বলেছি, চেষ্টা করেছি। তবে সব সময় একই ফর্ম থাকে না।'

অধিনায়ক মামুনুল ইসলাম দুপুরের দিকে ফেডারেশনে আসেন। তাকে সবার শেষে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অন্যসময় তিনি গণমাধ্যমের সামনে অনেক কথা বললেও এদিন ছিলেন পুরোপুরি নিশ্চুপ। উইঙ্গার জাহিদ হোসেন শৃঙ্খলাভঙ্গের দায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ চলাকালে হাতেনাতে ধরা পড়েন। তিনি অবশ্য কমিটির কাছে বিষয়টি স্বীকার করে নিয়েছেন।

খেলোয়াড়দের সাক্ষ্য গ্রহণের সময় উপস্থিত ছিলেন বাফুফে সহ-সভাপতি বাদল রায়, জাতীয় দল কমিটির সদস্য আনোয়ারুল হক হেলাল, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, টেকনিক্যাল ডিরেক্টর বায়েজিদ জোবায়ের আলম নিপু। বাদল রায় বলেন, 'আমরা সাক্ষ্য নিয়েছি। কেউ আত্মপক্ষ সমর্থন করেছেন। আবার কেউ ভুল বা দোষ স্বীকার করেছেন। আমরা পর্যালোচনা করে ন্যাশনাল টিমস কমিটির কাছে রিপোর্ট দেব। ১ বা ২ মার্চের মধ্যে একটি রায় হতে পারে।'

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম