কলম্বিয়াকে হারিয়ে সেমিতে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১২ আগস্ট ২০২৩, ১৯:১২আপডেট : ১২ আগস্ট ২০২৩, ১৯:৩৮

র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের চেয়ে অনেক পিছিয়ে কলম্বিয়া- ২৫তম। তাছাড়া নারী ফুটবল বিশ্বকাপে আগে কখনো শেষ ষোলোই অতিক্রম করতে পারেনি! সেই দলটাই কোয়ার্টার ফাইনালে র‌্যাঙ্কিংয়ের চারে থাকা ইংল্যান্ডকে আতঙ্কের মাঝে রেখেছিল। ভাগ্য ভালো শুরুতে পিছিয়ে পড়লেও পরে ২-১ গোলের জয় নিয়ে শেষ চার নিশ্চিত করেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। টানা তৃতীয় সেমিফাইনাল নিশ্চিত করা ইংল্যান্ড কখনো ফাইনালের মঞ্চে যেতে পারেনি।  

কলম্বিয়া এই লড়াইয়ে স্পষ্ট আন্ডারডগ ছিল। তার পরেও শুরুটা করেছিল চমক দেখিয়ে। কিন্তু শুরুর ১০ মিনিটে ডিফেন্ডার ক্যারোলিনা আরিয়াসকে ইনজুরিতে হারিয়ে ধাক্কা খেতে হয় তাদের। তার পরেও প্রথমবার কোয়ার্টার ফাইনালে নাম লেখানো কলম্বিয়া ইংলিশদের শুরুতেই স্তব্ধ করে দিতে পেরেছিল। খেলার ধারায় ৪৪ মিনিটে তারা গোল করে এগিয়ে গেছে। গোল করেন লেসি সান্তোস। কিন্তু প্রথমার্ধের স্টপেজ টাইমে সমতা ফিরতে সময় লাগেনি ইংল্যান্ডের। গোলকিপারের ভুলের সুযোগ নিয়ে স্কোর ১-১ করেছেন হেম্প।  

বিরতির পর ৬৩ মিনিটে অবশ্য ইংল্যান্ডকে এগিয়ে নিয়েছেন রুশো। জর্জিয়া স্ট্যানওয়ের থেকে পাস নিয়ে জাল কাঁপান তিনি। তার পর কলম্বিয়া ত্রাস ছড়ালেও দৃঢ়চিত্তে সেসব প্রতিহত করায় সেমিফাইনাল নিশ্চিত হয়েছে ইংল্যান্ডের। বুধবার সিডনিতে ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম