দুই ম্যাচ নিষিদ্ধ জাভি

স্পোর্টস ডেস্ক
১৭ আগস্ট ২০২৩, ১২:৩৮আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১২:৩৮

মৌসুমের শুরুতেই ধাক্কা খেলো বার্সেলোনা। গেতাফের মাঠে গোলশূন্য ড্রয়ের ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন কোচ জাভি হার্নান্দেস। সেই অপরাধে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি।

রবিবার গেতাফের বিপক্ষে খেলার সময় বিধি বহির্ভুত আচরণের জন্যই জাভি শাস্তি পেয়েছেন। একই ম্যাচে প্রথমার্ধে লাল কার্ড দেখেছেন তার শিষ্য রাফিনহাও।

খেলার তখন ২০ মিনিট বাকি। কিন্তু জাভি হঠাৎ নিচের নির্ধারিত জায়গা ছেড়ে রেফারিংয়ের সিদ্ধান্ত নিয়ে চতুর্থ অফিশিয়ালের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। ওই কাণ্ডের জন্য সঙ্গে সঙ্গে মার্চিং অর্ডার পান তিনি।

রেফারি সেজার সোতো গ্রাদো তার রিপোর্টে জানিয়েছেন যে, জাভিকে সতর্ক করেছিলেন তিনি। ওই ঘটনার পর চুপ করে বসে থাকেননি বার্সা কোচ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও রেফারিং নিয়ে সমালোচনায় মুখর ছিলেন।

নিষেধাজ্ঞার ফলে জাভি কাদিজ ও ভিয়ারিয়ালের বিপক্ষে থাকতে পারবেন না। দুটি ম্যাচ খেলতে পারবেন না রাফিনহাও। 

/এফআইআর/
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
ফিলিস্তিনি পতাকা হাতে ইয়ামাল: ‘ক্ষুব্ধ’ ইসরায়েল, ‘গর্বিত’ স্পেনের প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম