চীন যাচ্ছেন সাবিনা-সানজিদাদের কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২৩, ২০:৩৮আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ০০:৩৯

এশিয়ান গেমসকে সামনে রেখে বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ সাইফুল বারী টিটুর অধীনে অনুশীলন চলছে। তবে তার নিবন্ধন নিয়ে জটিলতা ছিল। সেই জটিলতা অবশেষে কেটেছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অনুরোধে গেমস কর্তৃপক্ষ টিটুর নিবন্ধন অনুমোদন করেছে। এশিয়ান গেমসে ডাগ আউটে দাঁড়াতে আর কোনও সমস্যা নেই  জাতীয় দলের সাবেক এই মিডফিল্ডারের।

সাবিনা-সানজিদাদের কোচ টিটু এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেন, ‘তিন দিন আগে অনানুষ্ঠানিকভাবে জেনেছি নিবন্ধন  হয়েছে। এটা সাধারণত হয় না। বিওএ এবং বাফুফের আন্তরিক প্রচেষ্টায় সম্ভব হয়েছে।’

সাইফুল বারী টিটু এর আগেও তিনটি এশিয়ান গেমসে প্রতিনিধিত্ব করেছিলেন। ১৯৯০ সালে খেলোয়াড় আর ২০১০ ও ১৪ সালে ছেলেদের কোচ হিসেবে। এবার মেয়েদের কোচ হয়ে যাচ্ছেন।

তবে একই সঙ্গে জাতীয় দল ও অনূর্ধ্ব-১৭ দলের অনুশীলন করাচ্ছেন টিটু। শিষ্যদের প্রশংসা করে টিটু বলেছেন,‘আমি ভিয়েতনাম যাওয়ারও প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। এখন নিবন্ধন হওয়ায় হয়তো চীনেই যাওয়া হবে।  জুনিয়র দলের ফিটনেস লেভেল অসাধারণ। সিনিয়র দলেরও শেখার আগ্রহ রয়েছে।’

/টিএ/এমএস/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম