জামাল এখন আর্জেন্টিনার সোল দে মায়োর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২৩, ২২:৩১আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০১:৪৮

সব জল্পনাকেই শেষ পর্যন্ত সত্যি বানালেন জামাল ভূঁইয়া। আনুষ্ঠানিকভাবে আজ শুক্রবার বাংলাদেশ সময় রাতে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল দেপোর্তিভো সোল দে মায়োর সঙ্গে চুক্তি সেরে ফেলেছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক। 

৩২ বছর বয়সী মিডফিল্ডার একেক সময় ভিন্ন রকম মন্তব্য করে দলবদলকে জলঘোলা করেছিলেন। বাংলাদেশের গণমাধ্যমকে একেক রকম বার্তা দিয়ে অবশেষে গুঞ্জনকেই বাস্তব করলেন। 

জামাল যে সোল দে মায়োর হয়ে চুক্তি করেছেন বা করছেন, তেমনটা শোনা যাচ্ছিল গত দুই মাস ধরেই। বাংলাদেশ অধিনায়ককে পাওয়ার জন্য গত ফেব্রুয়ারি থেকেই চেষ্টা করেছে আর্জেন্টাইন ক্লাব সোল দে মায়ো। গত ৯ আগস্ট আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের বিমানবন্দরে জামালকে সোল দে মায়োর বরণ করে নেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জামালের ঘনিষ্ঠজন থেকে জানা যায় আর্জেন্টাইন ক্লাবটির সঙ্গে দেড় মৌসুমে মাসপ্রতি প্রায় ১৫ হাজার ডলারে চুক্তি সেরেছেন বাংলাদেশ অধিনায়ক।

গতকাল ক্লাবটিতে স্বাস্থ্য পরীক্ষার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন জামাল। আজ রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভ হয়েছে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটিও। ক্লাব প্রেসিডেন্ট আদান ভালদেবেনিতোর সঙ্গে একটি রেস্টুরেন্টে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জামাল বলেছেন, ‘আমি জানি বাংলাদেশে অনেকে আমাকে অনুসরণ করে। আমি এখানে নিজের সেরাটা দেখাতে চাই। আমি যদি ভালো খেলি তাহলে হয়তো ভবিষ্যতে অনেক বাংলাদেশি আর্জেন্টিনায় খেলতে পারবে।’

তিনি বাংলাদেশের পতাকা ও ক্লাবের জার্সি পরে আরও বলেছেন, ‘আমার অনেক অভিজ্ঞতা আছে। অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলেছি। আমি আশা করবো নিজের এই অভিজ্ঞতা দিয়ে সোল দে মায়োকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারবো।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম