‘জামাল আর্জেন্টিনায় অভিজ্ঞতা নিতে পারবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ আগস্ট ২০২৩, ১৮:২৭আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ১৮:২৭

বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দে মায়োতে একদিন আগেই চুক্তি করেছেন। বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা মনে করছেন আর্জেন্টিনায় খেলে তার ভালো অভিজ্ঞতা হবে।

আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচকে সামনে রেখে আজ শনিবার দল ঘোষণা করে স্প্যানিশ কোচ বলেছেন, ‘আমরা বিশ্বাস করি এটা ভালো খবর। জামাল আর্জেন্টিনায় অভিজ্ঞতা নিতে পারবে, এটা তার, বাংলাদেশের ফুটবল ও সবার জন্য ভালো বিষয়।’

জামালের পাশে থেকে ৩৭ বছর বয়সী কোচ বলেছেন, ‘এই দেশে যে মেধাবী ফুটবলার আছে, তারা দেশের বাইরে খেলার সামর্থ্য রাখে, সেটা দেখানোর সুযোগ পেয়েছে সে। এজন্য তার পাশে আমাদের থাকতে হবে।’

শুরুতে দলের সঙ্গে অনুশীলন করতে পারছেন না জামাল।  তার অপেক্ষায় থাকবেন কাবরেরা, ‘যখন ক্লাব তাকে রিলিজ করবে, সে দলের সঙ্গে যোগ দেবে। ক্লাবের সে অধিকার আছে, এটা আমাদের শ্রদ্ধা করতে হবে। যখন সে অ্যাভেইলেবল থাকবে, তখন তাকে আমরা স্বাগত জানাবো। আশা করি, প্রথম ম্যাচের আগে শেষ সপ্তাহের পুরোটা সে দলের সঙ্গে অনুশীলন করবে, যদিও এটি এখনও নিশ্চিত নয়, বিষয়টি নিয়ে তার ক্লাবের সঙ্গে আলোচনা চলছে, এখন পর্যন্ত সব আলোচনায় ইতিবাচক। নেতিবাচক কিছু নেই।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম